img

৯২ বছর পর নকআউটে মিশর, অপেক্ষায় ইরান

প্রকাশিত :  ০৬:১৭, ২৭ জুন ২০২৬

৯২ বছর পর নকআউটে মিশর, অপেক্ষায় ইরান

ইতিহাস গড়ার দোরগোড়ায় পৌঁছেও শেষ রক্ষা হলো না ইরানের। ভিএআরের নিষ্ঠুর সিদ্ধান্তে স্বপ্ন ভেঙে গেল তাদের। আর সেই সুযোগে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল মিশর।

অন্যদিকে, ম্যাচের শেষ মুহূর্তে গোল বাতিল হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়া ইরানকে এখন টুর্নামেন্টে টিকে থাকার জন্য অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় মিশর। সালাহ বক্সের ভেতর থেকে তার চেনা বাঁ-পায়ের কার্লিং শট নেন, সেটি সেভ হয়ে যায়। কিন্তু রিবাউন্ড বল পান সাবের। তার দুর্বল শট অসংখ্য পায়ের ফাঁক গলে এবং গোলরক্ষকের হাত ফসকে লাইন পার হয়ে যায়। এটি মিশরের ইতিহাসে বিশ্বকাপের দ্রুততম গোল।

এরপর পেনাল্টি পায় ইরান। তারেমি চালাকি করে আবদেলমোনেমের পা থেকে বল নেওয়ার চেষ্টা করলে মিশরীয় ডিফেন্ডার বলের বদলে ইরানি স্ট্রাইকারকে ফাউল করেন। রেফারি পেনাল্টি দেন। তারেমি গোলরক্ষকের বাম দিকে কিক নেন, কিন্তু শোবেইর দুর্দান্ত ডাইভে বলটি আটকে দেন।

তবে ১৫ মিনিটেই সমতা ফেরায় ইরান। এজাতোলাহি বক্সের ভেতর শট নেন, শোবেইর সেভ করেন। কিন্তু রিবাউন্ড বল পান রেজাইয়ান এবং তিনি সবচেয়ে কঠিন কোণ থেকে বলটি জালে জড়ান। প্রথম ম্যাচেও গোল করা রামিন রেজাইয়ান আবার ত্রাতা হলেন ইরানের জন্য। এটি ইরানের ইতিহাসে বিশ্বকাপের দ্রুততম গোল।

দ্বিতীয়ার্ধে ইরান ইতিহাসের একেবারে কাছে চলে গিয়েছিল। ফ্রি কিক থেকে ভেসে আসা বলটি মিশর ঠেকালে সেটি জালে জড়ান খালিলজাদে। কিন্তু বাধ সাধল ভিএআর। দেখা গেল, শটের সময় খালিলজাদে ছিলেন অফসাইডে। গোল বাতিল হলো, স্বপ্নও ভাঙল ইরানের।

শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। তিন ম্যাচে তিন ড্র করে তিন পয়েন্ট নিয়ে এখন মিরাকলের অপেক্ষায় ইরান। আর মিশর পাঁচ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

কেইনকে কালো জাদু থেকে মুক্ত করে ঘানার তান্ত্রিক বললেন, ‘পরের ম্যাচেই সে গোল পাবে’

প্রকাশিত :  ০৯:৪৩, ২৭ জুন ২০২৬

হ্যারি কেইন ফর্মের তুঙ্গে থেকে বিশ্বকাপে খেলতে নেমেছেন । ইংল্যান্ডের অধিনায়ক প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলও করেছেন।
 
কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে কেইন ছিলেন একেবারেই নিষ্প্রভ। পুরো ম্যাচে তিনি বলার মতো কোনো সুযোগ সৃষ্টি করতে পারেননি। যে একটি সুযোগ পেয়েছিলেন, সেই শটেও বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।

কেইনের হঠাৎ ছন্দ হারানোর কারণ হিসেবে তার ওপর কালো জাদু করার দাবি করেছিলেন ঘানার আলোচিত আধ্যাত্মিক সাধক ও তান্ত্রিক নানা কওয়াসু বোনসাম।
 
তবে ঘানার বিপক্ষে ইংল্যান্ড গোলশূন্য ড্র করার পর কেইনের ওপর থেকে নাকি সব ধরনের অভিশাপ তুলে নিয়েছেন বোনসাম। আজ রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে কেইন গোল পাবেন বলেও দাবি তার।
বোনসাম বলেছেন, ‘আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সাধক। এখন আমি হ্যারি কেইনকে মুক্ত করে দিচ্ছি যেন ইংল্যান্ডের পরবর্তী ম্যাচে সে গোল করতে পারে।

বোনসাম আরো বলেছেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নয়। আমি ওর বড় কোনো ক্ষতি করিনি। শুধু আমার দেশের (ঘানা) উপকার করতে চেয়েছি। আমার একটি পুত্রসন্তান আছে। আমি ওর নাম রাখব হ্যারি কেইন।
কারণ, আমি কেইনের খেলা অনেক আগে থেকেই ভালোবাসি।’

২০১৪ বিশ্বকাপের আগে হাঁটুতে চোট পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জাদুটোনার কারণেই রোনালদো চোটে পড়েছিলেন—সেই সময় এমন দাবি করে আলোচনার জন্ম দিয়েছিলেন জাদুকর নানা কওয়াসু বোনসাম।