img

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত :  ০৯:৫৮, ১৩ জুলাই ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুর্গত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছানো হচ্ছে। তবে বন্যাকবলিত অঞ্চলে এখনও কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে এক প্রশ্নের জাবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে হাসপাতাল পরিদর্শন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় এর আরও খবর

img

‘ভাঙা বাসের চালকের আসনে তারেক রহমানকে বসানো হয়েছে’

প্রকাশিত :  ১৯:১৪, ১৪ জুলাই ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিগত বছরগুলোতে দুর্বিষহ যাত্রার মধ্য দিয়ে রাষ্ট্র নামের বাসের চাকা পাংচার হয়েছে, ব্রেক ফেল করেছে, কাচগুলো ভেঙে গেছে। আমরা বলেছিলাম, সেগুলো সংস্কার করে জনাব তারেক রহমানকে চালকের আসনে বসান। কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শে তাকে ভাঙা বাসের চালকের আসনে বসানো হয়েছে।’

সংবিধান ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার যদি বারবার সংবিধানের দোহাই দেয়, তাহলে বলতে চাই- সংবিধান অনুযায়ী তো ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা ছিল, ২০২৪ সালে নয়। সংবিধান যদি অক্ষরে অক্ষরে মানতেই হয়, তাহলে তারেক রহমানের লন্ডনে থাকার কথা, সালাউদ্দিন আহমদের শিলংয়ে থাকার কথা এবং হাজার হাজার নেতাকর্মীর ধানক্ষেতে থাকার কথা।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারা ভালো নেই। বরং ভালো আছেন ৫ আগস্টের পর দলে অনুপ্রবেশকারীরা। বিএনপিতে বঞ্চিত সংগ্রামী নেতাদের জন্য এনসিপির দরজা খোলা। তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন।’

সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, ঢাকা বিভাগের প্রধান সংগঠক সাইফুল্লাহ হেদায়েত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল হক এবং সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জাতীয় এর আরও খবর