img

পাহাড়ি ঢল-ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই

প্রকাশিত :  ০৫:৩২, ২২ জুলাই ২০২৬

পাহাড়ি ঢল-ভারী বৃষ্টিতে  তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, আর চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ।

আজ বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

জানা যায়, নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত এরই মধ্যে তলিয়ে যেতে শুরু করেছে।

এদিকে, পানির চাপ বেড়ে যাওয়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।


জাতীয় এর আরও খবর

img

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত :  ১২:৩৮, ২২ জুলাই ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

এদিন রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলোর প্রেক্ষিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২নং ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জাতীয় এর আরও খবর