img

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি, মাদক উদ্ধার; ৯ জন আটক

প্রকাশিত :  ০৬:২৮, ২৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৪১, ২৫ জুলাই ২০২৬

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি, মাদক উদ্ধার; ৯ জন আটক

ঢাকা, ২৪ জুলাই ২০২৬: গতকাল (২৩ জুলাই) পরিচালিত এ অভিযানে বিজিবি, এপিবিএন, জেলা পুলিশ, র‌্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং আরআরআরসি (RRRC) অংশগ্রহণ করে। অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারসহ ৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে একজনের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি


img

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রকাশিত :  ১৯:৪৬, ২৫ জুলাই ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লেগেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ আসে রাত ৯টা ২০ মিনিটে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পায়নি। তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা যায়। সেখানে দুটি ইউনিট কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। 

জাতীয় এর আরও খবর