img

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

প্রকাশিত :  ০৭:৫৯, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৫৭, ২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে শুরু হয় এই বৈঠক।

এসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হচ্ছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

জাতীয় এর আরও খবর

img

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট

প্রকাশিত :  ০৮:৪৪, ২৩ নভেম্বর ২০২৬

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম উদ্বোধন করা হবে। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনালটি পরিচালনার চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হবে।

থার্ড টার্মিনাল পরিচালনার শর্ত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। এ ছাড়া আগামী ১৫ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। এসব বিষয় বিবেচনায় নিয়ে শর্ত মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এতে বাংলাদেশ খুব একটা পিছিয়ে পড়েনি। তবে থার্ড টার্মিনাল পুরোপুরি চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে এটি উদ্বোধন করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।

জাতীয় এর আরও খবর