ব্রঙ্কসে কুনু-ফিরোজ পরিষদের বিশাল সমাবেশে প্রচারনার সুচনা।
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ আজিজ বলেছেন বর্তমান কমিটি কবরস্থানের ক্রয়ের টাকা দিয়ে কবর না কিনে টাকা ফেরত নিয়ে বর্ষ পূর্তির নামে নাচ গান করে টাকা খরচ করেছেন যা বাংলাদেশ সোসাইটির জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। তারা প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে যা বাংলাদেশ সোসাইটির জন্য কোনো ভালো কাজ করতে পারেনি।তিনি ব্রঙ্কসে আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
গত ১১ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে মতবিনিময় সভা করেছে আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদ ব্রঙ্কস ব্যরো কমিটি।বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও জামিল আনসারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এমএ আজিজ।বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী,বাবুল চৌধুরী,ফারুক চৌধুরী,আনোয়ার হোসাইন,রফিকুল ইসলাম ডালিম,জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ,অধ্যাপক শাহজাহান,কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ ফুল মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল আলম জিকু,আলতাফ হোসেন,জগলুল চৌধুরী মন্জুর,জাবেদ উদ্দিন,লেইছ চৌধুরী,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,সাংবাদিক এম ইদ্রিছ আলী,গোল্ডেন প্যালেসের কর্ণধার বেলাল ইসলাম,আখতারুজ্জামান হ্যাপি,মোজাফ্ফর হোসেন,অধ্যাপক আব্দুল করিম,মোশাহিদ চৌধুরী,মোস্তাকুর রহমান লিটন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু তার বক্তব্যের এক পর্যায়ে তার পরিষদের প্রার্থীদের সবার কাছে পরিচয় করিয়ে দেন প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি দুলাল মেহেদু,সহ-সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ হোসেন,কয়েস আহমেদ,আব্দুল বাসির,ইঞ্জিনিয়ার আলম,আবুল বাশার,মুর্শেদ আলম এবং ব্রঙ্কস থেকে চারজন প্রার্থীরা হলেন সৈয়দ গৌছুল হোসেন,জামিল আনসারি,মাইনুদ্দিন নটু এবং কাজী হাসান।
অনুষ্ঠানে ব্রঙ্কস ব্যরো নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়।নির্বাচন পরিচালনা চেয়ারম্যান সুলায়মান ভূঁইয়া,প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,আহ্বায়ক আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু,সদস্য সচিব কৃষিবিদ সুলায়মান এবং প্রধান সমন্বয়কারী লেইছ চৌধুরী চেয়ারম্যান।পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।
এমএ আজিজ বলেন আজকে বাংলাদেশ সোসাইটি যেভাবে চলছে তাতে একদিন বিলুপ্ত হয়ে যাবে।তাই আমি সংগঠনের স্বার্থে সাবেক সফল সভাপতি আজমল হোসেন কুনু-ফিরোজ পরিষদকে সমর্থন দিয়েছি।
সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু বলেন আমাকে নির্বাচিত করলে আপনাদেরকে জবাবদিহি করতে হবে না আমার পরিষদ সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি যেভাবে এগিয়ে যাবার কথা কিন্তু নেতৃত্বের দক্ষতার অভাবে সেভাবে অগ্রগতি হয়নি।আমরা নির্বাচিত হলে মানুষের চাহিদা অনুযায়ী সকল সেবা মূলক কার্যক্রম বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
নিউইয়র্কে দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রঙ্কসে বিভিন্ন এলাকা থেকে আগত প্রবাসীদের অংশগ্রহণে মতবিনিময় সভাটি বিশাল সমাবেশের রুপ ধারণ করে।মিলনায়তনের ভেতরে বসার জায়গা অবশিষ্ট ছিল না।অনেক কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।আর
সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।



















