img

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ'র সদস্য পদ গ্রহণ: ড. এম মুজিবুর রহমানকে যুক্তরাজ‍্য বিএনপির অভিনন্দন

প্রকাশিত :  ০৯:৩৪, ২৬ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:১৬, ২৬ আগষ্ট ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ'র সদস্য পদ গ্রহণ: ড. এম মুজিবুর রহমানকে যুক্তরাজ‍্য বিএনপির অভিনন্দন

যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বে) ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) -এর সদস্য পদে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।  

আজ এক অভিনন্দন বার্তায়, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু দলের নিবেদিত, মেধাবী ও দীর্ঘদিনের পশ্চিমা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হিসাবে ড. এম. মুজিবুর রহমানকে উক্ত পদে নিয়োগ দিয়ে প্রবাসীদের মূল্যায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।    

অভিনন্দন বার্তায় নেতৃদয় বলেন, এই নিয়োগের মাধ্যমে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষণা হিসাবে ড. এম মুজিবুর রহমান তার ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) –এর কর্মপরিকল্পনা ও নীতিমালা প্রনয়ন এবং দেশের বিশাল যুব শক্তিকে দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে দেশের বিশাল যুব সমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ কর্মশক্তিতে রুপান্তরের করে দেশে নতুন উদ্যোক্তা তৈরীর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ জনশক্তি প্রেরনের মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে।

অভিনন্দন বার্তায় নেতৃদয়, ড. এম মুজিবুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং  কর্মক্ষেত্রে সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ।  


 

কমিউনিটি এর আরও খবর

img

হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত :  ১৮:৪৮, ২৬ আগষ্ট ২০২৬

হবিগঞ্জ শহরের সন্নিকটে ধুলিয়াখাল মিরপুর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মোদাহারবাদ গ্রামের সমির দেবের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব দেব নামে ওই যুবক মোটর সাইকেলে করে হবিগঞ্জে রওয়ানা হলে পথিমধ্যে সুঘর সুপার ব্রিকফিল্ড এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটম ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিউনিটি এর আরও খবর