img

৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

প্রকাশিত :  ০৬:২৪, ১৪ অক্টোবর ২০২৬

৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত সূচি অনুযায়ী, মিডাস ফাইন্যান্সিং পিএলসির বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পায়োনিয়ার ইনস্যুরেন্স পিএলসির সভা ১৯ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে এবং সামরিতা হসপিটাল লিমিটেডের সভা ২২ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মিডাস ফাইন্যান্সিং, পায়োনিয়ার ইনস্যুরেন্স ও আইসিবি ইসলামিক ব্যাংকের সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (কিউ৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পাশাপাশি অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।

অন্যদিকে, সামরিতা হসপিটালের বোর্ড সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (কিউ১) অনিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করা হবে। পাশাপাশি সভায় অন্যান্য বিষয়ও আলোচনার জন্য উত্থাপিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধানমালা, ২০১৫-এর ১৬(১) ও ১৯(১) ধারা অনুসারে কোম্পানিগুলো বোর্ড সভার এ তথ্য জানিয়েছে।

অর্থনীতি এর আরও খবর

img

আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত :  ০৯:৪৫, ১৫ অক্টোবর ২০২৬

আইএমএফের ঋণ পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে সংস্থাটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, ঋণের জন্য শর্ত থাকবে এবং তা পূরণও করতে হবে। কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হবে।

নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তবে এই কর্মসূচির আওতায় কী ধরনের শর্ত থাকবে এবং সেগুলো কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে আরও আলোচনা হবে। কিছু বিষয়ে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানো হবে।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে এবং এসব বিষয়ে বাংলাদেশেরও সম্মতি রয়েছে। ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে এবং বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে।

সংস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের কোনো প্রশ্ন রয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদেরও কিছু অবজারবেশন আছে। ব্যাংক ও ট্যাক্স-জিডিপি অনুপাত নিয়ে তাদের যে অবজারবেশন রয়েছে, আমরা সেগুলোর সঙ্গে একমত। ইতিমধ্যে অনেকগুলো পূরণও হয়ে গেছে।

শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীর সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে এগিয়ে নিতে এসব সংস্থার সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।


অর্থনীতি এর আরও খবর