img

বিশ্বজুড়ে অস্থিরতা ও সংঘাত বাড়ছে, সতর্ক করলেন রাজা চার্লস

প্রকাশিত :  ১৭:৫১, ০৩ নভেম্বর ২০২৬

বিশ্বজুড়ে অস্থিরতা ও সংঘাত বাড়ছে, সতর্ক করলেন রাজা চার্লস

বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক নিয়মনীতি দুর্বল হয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ধ্বংস এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনকে বর্তমান সময়ের বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ব্রিটিশ রাজা।

চার্লস বলেন, ‘আন্তর্জাতিক নিয়মনীতি ও ব্যবস্থাগুলো যখন চরম পরীক্ষার মুখে, তখন নৃশংস সংঘাত আমাদের বিশ্বকে গ্রাস করছে। এসব সংঘাত মানুষের জীবন ধ্বংস করছে এবং বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলছে।’

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশের ধ্বংস এবং প্রযুক্তির দ্রুত রূপান্তর একসঙ্গে মানবজাতির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব সংকটকে তিনি ‘আমাদের সময়ের সংকট’ হিসেবে অভিহিত করেন।

বিশ্বের অভিন্ন সমস্যাগুলো মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান ব্রিটিশ রাজা। তার মতে, অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সংস্থা।

বক্তব্যে আটলান্টিক মহাসাগর পেরিয়ে পরিচালিত দাস ব্যবসার ঐতিহাসিক উত্তরাধিকার নিয়েও কথা বলেন তৃতীয় চার্লস। তিনি স্বীকার করেন, দাস ব্যবসার দীর্ঘস্থায়ী প্রভাব এখনো ক্যারিবীয় অঞ্চলসহ কমনওয়েলথের বিভিন্ন দেশের সমাজে রয়ে গেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিহাসের সেই লজ্জাজনক অধ্যায় আমার হৃদয়কে আতঙ্কিত করে এবং আমার আত্মাকে গভীর ব্যক্তিগত বেদনায় পূর্ণ করে।’

সূত্র: আনাদোলু এজেন্সি

জাতীয় এর আরও খবর

img

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রকাশিত :  ০৪:৪২, ০৪ নভেম্বর ২০২৬

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশার ৪ যাত্রী নিহত এবং ‍২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি। 


জাতীয় এর আরও খবর