img

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

প্রকাশিত :  ০৬:৩১, ০৬ নভেম্বর ২০২৬

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা ৩ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের কমানোর সিদ্ধান্ত নিয়েছে । ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। এরআগে, টানা তিনবার স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।


অর্থনীতি এর আরও খবর

img

একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫,৪৮২ টাকা

প্রকাশিত :  ০৫:০৬, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের মূল্যতালিকা (ভ্যাটসহ):

ক্যারেট/ক্যাটাগরি নতুন মূল্য (প্রতি ভরি)

২২ ক্যারেট ২,২৯,৬৬৪ টাকা

২১ ক্যারেট ২,১৯,৩৪২ টাকা

১৮ ক্যারেট ১,৮৮,৩৭৪ টাকা

সনাতন পদ্ধতি ১,৫৩,৮৪৮ টাকা

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগেই যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ এবং ফেরত দেওয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ অর্থ বাদ দিতে হবে।

এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) সকালে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। একদিনের ব্যবধানে আজ ফের বড় অঙ্কের এই মূল্যবৃদ্ধি ঘটল। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১৩৩ বার সমন্বয় করা হলো; যার মধ্যে ৬৫ বার বেড়েছে, ৬৭ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দামে বড় লাফ দিলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

অর্থনীতি এর আরও খবর