img

ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ০৪:৫৯, ২৮ অক্টোবর ২০২৬

ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ সম্প্রসারণের জন্য জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কম্পানি ফাস্ট রিটেইলিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল ও টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিং কম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো  সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

এ ক্ষেত্রে বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, বিনিয়োগসংক্রান্ত অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। তৈরি পোশাকশিল্পে প্রচলিত উৎপাদনব্যবস্থার পাশাপাশি উচ্চমূল্য সংযোজনকারী পণ্য উৎপাদন ও প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানি প্রতিনিধিদলে আরো ছিলেন ফাস্ট রিটেইলিং কম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং প্রতিষ্ঠানটির গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।


অর্থনীতি এর আরও খবর

img

আজ (২৮ অক্টোবর) ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ০৮:৪৩, ২৮ অক্টোবর ২০২৬

আজ ২৮ অক্টোবর বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ১৮ কোটি ৫১ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৪৫টি লেনদেনে ৪৩ লাখ ৯১ হাজার ৯৬৫টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের, যার পরিমাণ ৫ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যার লেনদেনের পরিমাণ ৪ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌, যার ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, রেনাটা পিএলসি ৭৮ লাখ ৯৬ হাজার টাকা।

অর্থনীতি এর আরও খবর