img

৫৯ কোম্পানির ডিভিডেন্ড, ইপিএস ও রেকর্ড ডেট দেখে নিন

প্রকাশিত :  ০৬:৪০, ২৯ অক্টোবর ২০২৬

৫৯ কোম্পানির ডিভিডেন্ড, ইপিএস ও রেকর্ড ডেট দেখে নিন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫৯টি কোম্পানি সর্বশেষ অর্থবছরের আর্থিক ফলাফল পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে কিছু কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য উল্লেখযোগ্য অঙ্কের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে, কয়েকটি কোম্পানি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের পাশাপাশি কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও রেকর্ড ডেটও গুরুত্বপূর্ণ। এক নজরে জেনে নিন ৫৯ কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড, ইপিএস এবং রেকর্ড ডেটের বিস্তারিত তথ্য।

ক্র.কোম্পানিডিভিডেন্ডইপিএসরেকর্ড ডেট
১ইউনাইটেড পাওয়ার৬০% ক্যাশ১৫.৯৪—
২এমজেএল বাংলাদেশ৫০% ক্যাশ১১.০৪—
৩তমিজউদ্দিন টেক্সটাইল১৩% ক্যাশ৪.২৯—
৪আমান ফিড১০.৫০% ক্যাশ০.২৪৩ ডিসেম্বর
৫সামিট পাওয়ার১০.৫০% ক্যাশ১.০৪—
৬আনোয়ার গ্যালভানাইজিং১০% ক্যাশ৮.২৬—
৭এডিএন টেলিকম১০% ক্যাশ২.২৯—
৮বিডিকম অনলাইন১০% ক্যাশ০.৮০—
৯আরগন ডেনিমস১০% ক্যাশ১.১৬—
১০আমান কটন১০% ক্যাশ০.৩৭—
১১প্রিমিয়ার সিমেন্ট১০% ক্যাশ০.৭২—
১২শাশা ডেনিমস৫% ক্যাশ১.০৩—
১৩সোনারগাঁও টেক্সটাইল৫% ক্যাশ০.৪১—
১৪ন্যাশনাল পলিমার৩% ক্যাশ০.৪২—
১৫ইফাদ অটোস৩% ক্যাশ০.৪৫—
১৬ইভিন্স টেক্সটাইল২.৫০% ক্যাশ০.৩১—
১৭জেএমআই হসপিটাল২.৫০% ক্যাশ০.৭১—
১৮বিডি অটোকারস২% ক্যাশ০.১৬—
১৯আলহাজ্ব টেক্সটাইল১% ক্যাশ(২.৮৫)—
২০গোল্ডেন হার্ভেস্ট১% ক্যাশ(০.৫৭)—
২১বিবিএস কেবলস০.২৫% ক্যাশ(৫.০৮)—
২২ওরিজা অ্যাগ্রো০.২৫% ক্যাশ০.৪৫—
২৩ড্রাগন স্যুয়েটার০.২০% ক্যাশ(০.৪৫)১৬ নভেম্বর
২৪আজিজ পাইপসনেই(৩.৭৭)—
২৫জিল বাংলা সুগারনেই(৭২.৩২)—
২৬শ্যামপুর সুগারনেই(৪২.৯৪)১৮ নভেম্বর
২৭জিএসপি ফাইন্যান্সনেই(৮.৮৯)—
২৮উসমানিয়া গ্লাসনেই(৪.৭৯)—
২৯বিবিএসনেই(০.৯১)—
৩০ইনফরমেশন সার্ভিসেসনেই(০.৫১)—
৩১জাহিন স্পিনিংনেই(০.৪৮)—
৩২পেনিনসুলা চিটাগাংনেই(০.১৯)—
৩৩সায়হাম কটন মিলস৭.৫০% ক্যাশ১.০৩১৮ নভেম্বর
৩৪নাভানা ফার্মা১৪% (৬% ক্যাশ + ৮% বোনাস)৫.৯৩২৪ নভেম্বর
৩৫ইনডেক্স এগ্রো১২.৫০% ক্যাশ৪.১০১৮ নভেম্বর
৩৬সায়হাম টেক্সটাইল৫% ক্যাশ০.২৯১৯ নভেম্বর
৩৭কুইন সাউথ টেক্সটাইল২% ক্যাশ০.২৮২৫ নভেম্বর
৩৮এস্কয়ার নিট কম্পোজিট২% ক্যাশ (উদ্যোক্তা-পরিচালকেরা বাদ)(২.৬৮)২ ডিসেম্বর
৩৯সিলভা ফার্মা০.১০% ক্যাশ(১.১৯)১ ডিসেম্বর
৪০সাফকো স্পিনিংনেই(৪.৭০)১৯ নভেম্বর
৪১অ্যাপেক্স উইভিংনেই(০.৫৮)১৯ নভেম্বর
৪২বেক্সিমকো ফার্মা৬০% ক্যাশ২০.১৭হাইকোর্টের নির্দেশনার পর
৪৩এসিআই পিএলসি১৫% ক্যাশ + ৫% স্টক——
৪৪এসিআই ফর্মুলেশনস২০% (ধরন যাচাই করা হয়নি)——
৪৫ইউনিক হোটেল১২% ক্যাশ৩.৫৩১৯ নভেম্বর
৪৬সিনোবাংলা১১% ক্যাশ১.৩৪২ ডিসেম্বর
৪৭হিমাদ্রি (এসএমই)১১% ক্যাশ৪.২২১৮ নভেম্বর
৪৮ক্রাফটসম্যান ফুটওয়্যার (এসএমই)১০% ক্যাশ১.৬২১৮ নভেম্বর
৪৯অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজ১% ক্যাশ০.২৬২২ নভেম্বর
৫০আরডি ফুড১% ক্যাশ০.৫৪৯ ডিসেম্বর
৫১ফার কেমিক্যাল০.১০% ক্যাশ(৩.৩৩)১৯ নভেম্বর
৫২ভিএফএস থ্রেড ডাইং০.১০% ক্যাশ (উদ্যোক্তা-পরিচালকেরা বাদ)০.০২২২ নভেম্বর
৫৩দেশবন্ধু পলিমারনেই৩.১৫১৮ নভেম্বর
৫৪বসুন্ধরা পেপার মিলসনেই(৪২.৭৪)১৯ নভেম্বর
৫৫মেঘনা সিমেন্টনেই(৬৩.৬৮)১৯ নভেম্বর
৫৬রেনউইক যজ্ঞেশ্বরনেই(১০.৬৩)১৮ নভেম্বর
৫৭শেফার্ড ইন্ডাস্ট্রিজনেই(১.৬০)১৯ নভেম্বর
৫৮মুন্নো এগ্রোনেই০.০৪২২ নভেম্বর
৫৯জুট স্পিনার্সনেই২৮ নভেম্বর

অর্থনীতি এর আরও খবর

img

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

প্রকাশিত :  ০৯:১৯, ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সরকারি ঋণ মাত্র দুই বছরে বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়।

অন্যদিকে আগামী কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উপলক্ষে দেওয়া প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি করা ওই নোটে দেশের ঋণ পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনার সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার।
২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ঋণের পাশাপাশি সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

প্রেস ব্রিফিং নোটে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বলা হয়, তখন বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০২৪ সালের জুলাই শেষে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় কিছু অগ্রগতির দাবি করা হয়েছে নোটে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এ ছাড়া সরকারের ঋণ নেয়ার ব্যয়ও কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে বলে নোটে বলা হয়েছে।

ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

পাশাপাশি ব্যাংকিং খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলা হয়েছে। নোটে আরও বলা হয়েছে, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ভালোভাবে যাচাই করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ঋণের উৎস সম্প্রসারণে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে।

অর্থনীতি এর আরও খবর