img

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

প্রকাশিত :  ০৪:৫২, ১৩ নভেম্বর ২০২৬

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

সরকার তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে । এ কর্মসূচির আওতায় প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন শ্রমিকরা। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে এ চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।

চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টাররোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে। এর মাধ্যমে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছানো নিশ্চিত করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

সরকার নিয়মিতভাবে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

এমপির গাড়ি বহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেতা, আহত শতাধিক

প্রকাশিত :  ০৯:৩০, ১৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুটি গাড়ি রয়েছে। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন। আইন নির্দেশিকা দেখুন

দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। 

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সাথে আরেকটির সংঘর্ষ হয়। সড়কে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। 

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। 

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরের প্রবেশ করার সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন। তিনি সুস্থ আছেন। মানচিত্র দেখুন

নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এমপি সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জাতীয় এর আরও খবর