img

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার প্রত‍্যাশা ভারতের

প্রকাশিত :  ১৪:২৮, ১৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার প্রত‍্যাশা ভারতের

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় জানিয়েছে ভারত। একই সঙ্গে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দুই দেশের কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায় ভারত।’

জয়সওয়াল জানান, দুই দেশ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় যোগাযোগ অব্যাহত রেখেছে। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে।

জয়সওয়াল জানান, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপের তারিখ দুই দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে। ওই সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বিদ্যমান ব্যবস্থার আওতায় কারিগরি পর্যায়সহ বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এরপর তার প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করে ঢাকা।

তবে ওই আয়োজনে ভারতের কোনো ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকেও ভারত সমর্থন করে না বলে জানিয়েছিল নয়াদিল্লি।

৭৮ বছর বয়সি শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের মুখে সরকারের পতনের পর দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

জাতীয় এর আরও খবর

img

এমপির গাড়ি বহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেতা, আহত শতাধিক

প্রকাশিত :  ০৯:৩০, ১৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুটি গাড়ি রয়েছে। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন। আইন নির্দেশিকা দেখুন

দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। 

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সাথে আরেকটির সংঘর্ষ হয়। সড়কে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। 

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। 

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরের প্রবেশ করার সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন। তিনি সুস্থ আছেন। মানচিত্র দেখুন

নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এমপি সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জাতীয় এর আরও খবর