তিন দশক পর ভিক্টোরিয়া পার্কে ফিরতে পারে উন্মুক্ত সাঁতার
ভিক্টোরিয়া পার্কে নতুন একটি লাইডো (উন্মুক্ত সুইমিং পুল) নির্মাণের পরিকল্পনা আরও এক ধাপ এগিয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট প্রকল্পটির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার অনুমোদন দিয়েছে। বারার বাসিন্দাদের আরও সক্রিয় ও সুস্থ জীবনযাপনের সুযোগ তৈরির জন্য মেয়রের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে এই সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রস্তাবিত লাইডো বা উন্মুক্ত সুইমিং পুল বাস্তবায়িত হলে প্রায় তিন দশকের বেশি সময় পর ভিক্টোরিয়া পার্কে আবারও পরিবারভিত্তিক উন্মুক্ত সাঁতারের সুযোগ ফিরে আসবে।
গত ১২ নভেম্বর ক্যাবিনেট একটি বিশেষজ্ঞ বহুমুখী ডিজাইন টিম নিয়োগের অনুমোদন দিয়েছে। যারা সম্ভাব্য স্থান নির্বাচন, ব্যয়সাশ্রয়িতা, প্রবেশগম্যতা, পরিবেশগত স্থায়িত্ব, ঐতিহ্য সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিচালন সক্ষমতা নিয়ে বিস্তারিত সমীক্ষা পরিচালনা করবে।
টাওয়ার হ্যামলেটসে সুইমিং (সাঁতার) ও লেইজার (অবসর) সুবিধার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কাউন্সিলের স্ট্র্যাটেজিক লেজার নিডস্ অ্যাসেস্মেন্ট অর্থাৎ কাউন্সিলের কৌশলগত অবসর ও ক্রীড়া সুবিধার চাহিদা মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, স্থানীয় চাহিদা পূরণে ঘাটতির কারণে প্রতি সপ্তাহে ১২ হাজারেরও বেশি সাঁতারসংক্রান্ত ভিজিট বারার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। এ কারণেই নতুন লিডো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য, বর্তমানে টাওয়ার হ্যামলেটসে কোনো উন্মুক্ত সাঁতারের ব্যবস্থা নেই।
মূল ভিক্টোরিয়া পার্ক লাইডো ১৯৩৬ সালে চালু হয়েছিল এবং লন্ডনের অন্যতম জনপ্রিয় আউটডোর সুইমিং কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছিল। এটি ১৯৮৯ সালে বন্ধ হয়ে যায় এবং পরের বছর ভেঙে ফেলা হয়। বর্তমানে সেই স্থানটি একটি কার পার্ক এবং উন্মুক্ত এলাকা, যা ‘লাইডো ফিল্ড’ নামে পরিচিত।
নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে ভিক্টোরিয়া পার্কে পুনরায় উন্মুক্ত সাঁতারের সুযোগ সৃষ্টি হবে এবং এটি স্বাস্থ্য ও সুস্থতা, কমিউনিটির অংশগ্রহণ এবং শারীরিক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে। একই সঙ্গে পার্কটিকে বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “ভিক্টোরিয়া পার্কে উন্মুক্ত সাঁতার ফিরিয়ে আনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী একটি সুবিধা তৈরির দারুণ সুযোগ। এই সিদ্ধান্ত আমাদেরকে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে, যাতে আমরা খতিয়ে দেখতে পারি কীভাবে একটি নতুন লিডো স্থানীয় জনগণের জন্য সাশ্রয়ী, টেকসই এবং সহজলভ্যভাবে বাস্তবায়ন করা যায়।”
নির্বাহী মেয়র আরও বলেন, “এই প্রকল্প স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি, সাঁতার ও বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি এবং টাওয়ার হ্যামলেটস ও পুরো লন্ডনের জন্য গুরুত্বপূর্ণ একটি গন্তব্য তৈরির সম্ভাবনা রাখে।”
লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “বাসিন্দারা ধারাবাহিকভাবে আমাদের জানিয়েছেন যে তারা বাড়ির কাছাকাছি উন্নতমানের অবসর ও ক্রীড়া সুবিধা চান।ভিক্টোরিয়া পার্কে একটি নতুন লিডো বারার জন্য একটি অসাধারণ সম্পদে পরিণত হতে পারে। এটি সব মানুষকে উন্মুক্ত সাঁতারের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উপকারিতা ভোগের সুযোগ দেবে এবং সামগ্রিক কমিউনিটি কল্যাণে অবদান রাখবে।”
সম্ভাব্যতা সমীক্ষায় বিভিন্ন বিকল্প বিবেচনা করা হবে। এর মধ্যে থাকতে পারে গরম পানির উন্মুক্ত সুইমিং পুল, পরিবর্তন কক্ষ, পরিবারবান্ধব স্থান, কমিউনিটি ও সুস্থতা কেন্দ্র এবং সারা বছর ব্যবহারের সুযোগ।
পাশাপাশি পরিবার, স্কুল, সাঁতার ক্লাব, বয়স্ক বাসিন্দা, প্রতিবন্ধী ব্যক্তি এবং বর্তমানে সাঁতার ও শারীরিক কর্মকাণ্ডে কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীকে সহায়তা করতে পারে, তাও মূল্যায়ন করা হবে।
ডিজাইন টিম পরিবেশবান্ধব নকশা সংযোজনের সম্ভাবনাও বিবেচনা করবে, পাশাপাশি ব্যয়সাশ্রয়, প্রবেশগম্যতা এবং দীর্ঘমেয়াদি কমিউনিটি সুবিধা নিশ্চিত করার উপায় খুঁজবে।
তবে কাউন্সিল স্পষ্ট করেছে যে, বর্তমান সিদ্ধান্তটি লাইডো নির্মাণের অনুমোদন নয়। এটি কেবল প্রকল্পটি বাস্তবায়নযোগ্য, সাশ্রয়ী এবং কার্যকর হবে কি না, তা যাচাই করার জন্য পরবর্তী ধাপের কাজ শুরু করার অনুমোদন।
সমস্ত পরিকল্পনা, অনুমোদন ও অর্থায়ন সফলভাবে সম্পন্ন হলে ২০২৯ সালের গ্রীষ্মে নতুন লাইডোটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস হলো দেশের দ্রুততম বর্ধনশীল এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। যুক্তরাজ্যের অর্থনীতিতে তৃতীয় সর্বোচ্চ অর্থনৈতিক অবদান রাখে এই বারা। টাওয়ার অব লন্ডন, ভিক্টোরিয়া পার্ক, ক্যানারি ওয়ার্ফ এবং স্পিটালফিল্ডসের মতো আকর্ষণীয় স্থানের কারণে দেশের অন্যতম বৃহৎ পর্যটন গন্তব্য টাওয়ার হ্যামলেটস।