বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ
সারওয়ার কবির: যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ,উপদপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু,কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম, কাম্ব্রিজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখন, স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূইয়া, সহ সভাপতি সারওয়ার কবির, শহিদুল ইসলাম, লন্ডন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন ইসলাম প্রমূখ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ও ঘুরে দেখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত আধুনিক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। -সংবাদ বিজ্ঞপ্তি



















