img

৫ উইকেটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশিত :  ০৯:২৫, ১৮ জানুয়ারী ২০২৫

৫ উইকেটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে মালয়েশিয়ায় । দিনের চতুর্থ ও নিজেদের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আজ টসে জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জুনিয়র টাইগ্রেসরা। ১৮.২ ওভারেই সবকয়টি উইকেট হারিয়ে ৫২ রান করে মাউন্ট এভারেস্টের দেশের মেয়েরা। জবাবে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন ওপেনার সানা পারভিন। এদিন নেপালের মেয়েরা পাঁচবার রান আউটের ফাঁদে পড়েন।

দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জান্নাতুল মাওয়া। জবাবে রান তাড়ায় প্রথম ৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। দলের দুই ওপেনার সুমাইয়া আক্তার ও ফাহমিদা ছোঁয়া আউট হন ব্যক্তিগত ৪ ও ১ রানে। তিনে নেমে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। এরপর সাদিয়া ইসলামকে নিয়ে অধিনায়ক সুমাইয়া আক্তার জয়ের অনেকটা কাছে নিয়ে যায় দলকে। দলীয় ৩২ রানে ব্যক্তিগত ১৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলে আউট হন সাদিয়া। সুমাইয়াও ফেরেন পরের ৯ রানের মধ্যে। তবে ততক্ষণে জয়ের একদম দ্বারপ্রান্তে জুনিয়র টাইগ্রেসরা। ১৩.২ ওভারে ৫ উইকেটে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের হয়ে একটি করে উইকেট নেন রচনা চৌধুরি, রিয়া শর্মা, সীমানা কেসি, পূজা মাহাতো।

img

লম্বা সময়ের জন্য সাকিবকে দলে চান প্রধান নির্বাচক

প্রকাশিত :  ১১:৩২, ১১ এপ্রিল ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। কিছু দিন আগে তার জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি। 

আজ শনিবার (১১ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় সাকিবকে নিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’ 

সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়ার ইচ্ছের কথা জানিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’

২০২৪ সালে সবশেষ খেলেছেন জাতীয় দলে খেলেছেন সাকিব। রাজনৈতিক ও আইনগত কারণে এরপর আর লাল-সবুজ জার্সিতে খেলতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। এরপর নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। তবে এবারের পিএসএলেও দল পাননি সাকিব।