img

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

প্রকাশিত :  ১০:৩২, ০৭ এপ্রিল ২০২৬

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

ফিফা র‍্যাংকিংয়ের তলানিতে থাকা দল সান ম্যারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইউরোপ অঞ্চলে ২১১তম স্থানে থাকা এই দলটির সঙ্গে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

\r\n

আজ এক বিবৃতিতে বাফুফে এ তথ্য জানায়। বাংলাদেশ এবং সান ম্যারিনোর প্রীতি ফুটবল ম্যাচটি হবে আগামী ৫ জুন। সে ম্যাচে জামাল ভূঁইয়ার দলকে আতিথেয়তা দেবে সান ম্যারিনো। ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে এটা হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। পাশাপাশি প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে তারা। সান মারিনোর জন্যও ম্যাচটা বিশেষ কিছুই হতে যাচ্ছে। অতীতে তারাও কখনো এশিয়ার কোনো দলের বিপক্ষে খেলেনি।

ফিফা র‍্যাংকিং বলছে— ম্যাচটিতে এগিয়ে থাকবে বাংলাদেশ; সান ম্যারিনোর বেশ ওপরেই আছে জামাল-হামজা চৌধুরীরা। র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ১৮১ নম্বরে। নিজেদের সবশেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।

গত এক বছরে নতুন হাওয়া লেগেছে বাংলাদেশ ফুটবলে। হামজা, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলারদের আগমনে নতুন স্বপ্ন বুনছে টিম ম্যানেজমেন্ট এবং ভক্তরা।


   

img

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেই ২ বড় তারকা

প্রকাশিত :  ০৬:২৬, ২৯ মে ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে মাঠে নামবে। 

মেসির পাশে দিবু মার্টিনেজ, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজরা মিলে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে মনে করা হচ্ছে।

স্কালোনির চূড়ান্ত তালিকায় কয়েকটি উল্লেখযোগ্য নাম নেই। এর মধ্যে সবচেয়ে অবাক করা বাদ পড়াটি ফ্রাঙ্কো মাস্তানতুওনোর।

তিনি অভিজ্ঞ তারকাদের ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নিতে পারেননি। কাতার ২০২২-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য আকুনিয়াও বাদ পড়েছেন।

তবে স্কালোনি কাতারের বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রেখেছেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনের মতো উদীয়মান ও প্রমাণিত খেলোয়াড়দের মিশেলে দল সাজিয়েছেন তিনি।

চূড়ান্ত দল:

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

ডিফেন্ডার : লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গনজালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই), নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), ভ্যালেন্তিন বার্কো (রেসিং স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এক্সেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড : হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকো গনজালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।