img

বাংলাদেশের কোচ হয়ে আসা কে এই থমাস ডুলি?

প্রকাশিত :  ০৭:৫১, ২২ মে ২০২৬

বাংলাদেশের কোচ হয়ে আসা কে এই থমাস ডুলি?

চার দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জার্মান কোচ থমাস ডুলি এবার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তার আগমনে নতুন স্বপ্ন দেখছে দেশের ফুটবল অঙ্গন। তার নিয়োগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেমন আশাবাদী, তেমনি রোমাঞ্চিতও। কিন্তু এই থমাস ডুলি আসলে কে?

খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন। ১৯৯৪ সালে নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি ছিলেন মার্কিন দলের অংশ। আর চার বছর পরে, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে তিনি বহন করেন যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের আর্মব্যান্ড।

মাঠ ছেড়ে কোচিংয়েও সমান দক্ষতার প্রমাণ দিয়েছেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। 

এরপর ফিলিপাইনে গিয়ে রীতিমতো ইতিহাস লিখেছেন। তার নেতৃত্বে ফিলিপাইন অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নেয় এবং দলটি নিজেদের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং অর্জন করে। সবশেষ গায়ানার হেড কোচ হিসেবে তার অধীনে দলটি চারটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয়।

দল গড়ে তোলার বিশেষ দক্ষতা এবং এশিয়ার ফুটবলের বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে গভীর ধারণা নিয়েই এবার বাংলাদেশে আসছেন থমাস ডুলি। তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল করে তোলাই তার লক্ষ্য বলে জানিয়েছে বাফুফে।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কাদের এগিয়ে রাখছে সুপার কম্পিউটার?

প্রকাশিত :  ১৪:২৩, ১২ জুলাই ২০২৬

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ দেখতে দেখতে শেষ হওয়ার পথে। ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফ র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল। ফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। 

সেমিফাইনালে উঠা প্রত্যেকটি দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে। কেননা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তি এবং মনোবল রয়েছে তাদের। এরপরও শক্তিমত্ত্বা ও অতীত পরিসংখ্যানে কিছু দল এগিয়ে থাকে। আবার পেছনে রাখতে হয় কোনো দলকে। এমনই বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণের মাধ্যমে সেমিফাইনালের ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা সুপার কম্পিউটার। 

অপ্টা বলছে, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মধ্যকার সেমিফাইনাল ম্যাচটিতে। দুদলের মধ্যে আর্জেন্টিনাকে নয়, বরং ইংল্যান্ডকেই খানিকটা এগিয়ে রাখছে অপ্টা। সুপার কম্পিউটার বলছে, ফাইনালের উঠার সম্ভাবনা কিঞ্চিৎ বেশি ইংলিশদের। তাদের ফাইনাল খেলার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, আর্জেন্টিনার ৪৯.০৪ শতাংশ।

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী হিসেবে, সেমিফাইনাল ম্যাচটিতে হ্যারি কেনদের জেতার সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা দেখানো হয়েছে ৩৪.১০ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না আসার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ।

সুপার কম্পিউটার বলছে, এবারের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ২০.৫৫ শতাংশ, ইংলিশদের ২১.৯৪ শতাংশ।