img

‘তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না’

প্রকাশিত :  ০৬:৫৬, ১৭ জুলাই ২০২৬

‘তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না’

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়েছে ইংল্যান্ডের। এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে তাদের। তবে এই ম্যাচকে মোটেও গুরুত্বের সঙ্গে দেখছেন না ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। তার মতে, ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর এমন ম্যাচ খেলতে নামা খেলোয়াড়দের জন্য একপ্রকার ‘অনাকাঙ্ক্ষিত দায়িত্ব’।

কাল শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মায়ামিতে ফ্রান্সের মোকাবিলা করবে ইংল্যান্ড। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, \'আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা সবকিছু দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো, এখন আমাদের এই ম্যাচ খেলতে হবে। ফ্রান্সের তুলনায় আমরা একদিন কম বিশ্রাম পেয়েছি, তবুও পেশাদারিত্বের সঙ্গে ম্যাচটি খেলবো।\'

সেমিফাইনালে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা, কিন্তু এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোল তাদের স্বপ্ন ভেঙে দেয়।

এমন হারে হতাশ হলেও দলের পারফরম্যান্সে গর্বিত টুখেল। তিনি বলেন, \'আরেকটি বিশ্বকাপ খেলতে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। তাই সেমিফাইনালে ওঠা অবশ্যই বড় সাফল্য। বিশ্বের অনেক বড় ফুটবল শক্তি এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এটা নিঃসন্দেহে অর্জন। কিন্তু এই মুহূর্তে কেউ সেটা শুনতে চায় না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম।\'


খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ফাইনাল জিতলে এবার ট্রফি-মেডেলের পাশাপাশি মিলবে ‘চ্যাম্পিয়নস রিং’

প্রকাশিত :  ১৩:০৫, ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১২, ১৭ জুলাই ২০২৬

এবারের বিশ্বকাপে ট্রফি ও পদকের পাশাপাশি চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে নতুন এক বিশেষ সম্মাননা—‘চ্যাম্পিয়নশিপ রিং’। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই ঐতিহ্যবাহী আমেরিকান ক্রীড়া সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করেছে ফিফা।

ট্রফি আর স্বর্ণপদকের পাশাপাশি এবার থেকে বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবেন পারসোনালাইজড বিশেষ ‘চ্যাম্পিয়নস রিং’ বা আংটি।

আগামী রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের বিজয়ীরাই প্রথম এ অনন্য উপহারের মালিক হবেন।

উত্তর আমেরিকার জনপ্রিয় খেলাধুলা। যেমন—এনবিএ, এনএফএল এবং এমএলবি চ্যাম্পিয়নদের আংটি দেওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

সেই আমেরিকান সংস্কৃতির আদলে অনুপ্রাণিত হয়ে এবার ফুটবল বিশ্বেও এই আভিজাত্য যুক্ত করছে ফিফা।

জানা গেছে, ট্রফি এবং পদক দেওয়ার পর বিজয়ীদের আঙুলেই পরিয়ে দেওয়া হবে এই বিশেষ রিং।

ফিফা জানিয়েছে, এই রিংয়ের মোট ২,০২৬টি ইউনিট তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি আংটি পাবেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা।

খেলাধূলা এর আরও খবর