img

আর্জেন্টিনার জয়ের পর আনন্দমিছিল, ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত :  ০৮:৩৯, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৫৬, ১৬ জুলাই ২০২৬

আর্জেন্টিনার জয়ের পর আনন্দমিছিল, ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৩টার দিকে শহরের ছোটবাজার এলাকার শহীদ মিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী (২৩) শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করে। খেলা শেষে শহরে আনন্দমিছিল বের হয়। সেই মিছিলের ছবি ও ভিডিও ধারণ করতে শহীদ মিনার মোড়ের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন দীপ্ত। এ সময় অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীপ্তর মামা সুব্রত রায় বলেন, আর্জেন্টিনার জয়ের আনন্দে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে মিছিল বের করেন। সেই মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে দীপ্তর মৃত্যু হয়।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন যুবক আহত অবস্থায় দীপ্তকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

লামিন ইয়ামালের প্রেমিকা কে এই ইনেস গার্সিয়া?

প্রকাশিত :  ১৬:৫১, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:০২, ১৬ জুলাই ২০২৬

স্পেন জাতীয় দলের উদীয়মান তারকা লামিন ইয়ামাল বিশ্বকাপের ফাইনালে মাঠে নামতে যাচ্ছেন। তার এই ঐতিহাসিক মুহূর্তে গ্যালারিতে উপস্থিত থেকে সমর্থন জানাবেন প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস, যিনি ইনেস গার্সিয়া নামেই বেশি পরিচিত।

বিশ্বকাপে নিজের প্রথম গোল করার পর DAZN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, এই গোলটি আমি আমার মা, আমার প্রেমিকা, আমার বন্ধুদের এবং মাতারোতে থাকা সবাইকে উৎসর্গ করছি।

স্প্যানিশ সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ইনেস গার্সিয়া সম্প্রতি তার ২১তম জন্মদিন উদযাপন করেছেন। অন্যদিকে ইয়ামাল ১৯ বছরে পা রেখেছেন। জানা যায়, তাদের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে।

চলতি বছরের শুরুতে গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর সময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে মে মাসে এফসি বার্সেলোনার একটি নৈশভোজে প্রথমবারের মতো তারা প্রকাশ্যে একসঙ্গে উপস্থিত হন।

সম্পর্ক নিয়ে ইনেস বলেন, মানুষ আমাদের একসঙ্গে দেখতে শুরু করে যখন আমরা গ্রিসে গিয়েছিলাম। কিন্তু আমি লামিনেকে তারও অনেক আগে থেকে চিনি। তিন বছর না হলেও, মানুষ যতটা ভাবছে তার চেয়ে অনেক বেশি সময় ধরে আমাদের পরিচয়।

তিনি আরও বলেন, আমরা সম্পর্ককে সময় দিয়েছি। একে অপরের সঙ্গে দেখা করার আগে দীর্ঘ সময় ধরে আমরা কথা বলেছি।

ইনেস গার্সিয়া সম্পর্কে অনলাইনে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে তার ইনস্টাগ্রাম বায়োতে তিনি নিজেকে স্পেনের সেভিল শহরের বাসিন্দা হিসেবে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেই পরিচয়

তাদের প্রথম পরিচয় সম্পর্কে ইনেস বলেন, আপনারা হয়তো কোনো নিখুঁত বা সিনেমার মতো প্রেমের গল্প আশা করছেন। কিন্তু সত্যিটা হলো—৩, ২, ১... সামাজিক যোগাযোগমাধ্যম!

সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে তিনি বিশ্বকাপে স্পেনের প্রতিটি ম্যাচে নিয়মিত উপস্থিত থেকেছেন এবং ইয়ামালের জার্সি পরেই গ্যালারিতে দেখা গেছে তাকে।

ইনেস নিজেকে জাস্টিন বিবারের ভক্ত হিসেবে পরিচয় দিয়েছেন। বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে জাস্টিন বিবার পারফর্ম করবেন—এমন ঘোষণা আসার পর তিনি নিজের স্টোরিতে স্প্যানিশ ভাষায় লেখেন, ‘প্রিয়, ফাইনালে ওঠার জন্য যা যা দরকার সবই করো। শুনছ তো? যা লাগে করো।’ 

এ ছাড়া ইয়ামাল ও ইনেসকে বার্সেলোনায় অনুষ্ঠিত ব্যাড বানির একটি কনসার্টেও একসঙ্গে দেখা গেছে।

ফরাসি সাময়িকী Woman Madame Figaro-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনেস বলেন, আমি ভ্রমণ করতে ভালোবাসি, কিন্তু উড়োজাহাজে চড়তে খুব ভয় পাই। দুটি বিষয় আসলে একসঙ্গে যায় না। তবে আমি ধীরে ধীরে সেই ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এই গ্রীষ্মে স্পেন ও বিদেশে বেশ কয়েকটি ভ্রমণের পরিকল্পনা রয়েছে, যা সবাই দেখতে পাবেন।

খেলাধূলা এর আরও খবর