img

ঈদের দিনে মালদ্বীপের বিপক্ষে ঘামঝরানো জয় বাংলাদেশের

প্রকাশিত :  ১৬:৩৭, ২৮ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৫৫, ২৮ মে ২০২৬

ঈদের দিনে মালদ্বীপের বিপক্ষে ঘামঝরানো জয় বাংলাদেশের

কাগজে-কলমে মালদ্বীপের বিপক্ষে সহজ ম্যাচ হলেও মাঠে ভিন্ন এক চিত্র দেখলো বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপে শুরুটা হয়েছিল অবিশ্বাস্যভাবে—মাত্র ১১ সেকেন্ডেই গোল করে রেকর্ড গড়েন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। অধিনায়ক মারিয়া মান্দার নিখুঁত পাস থেকে ঋতুপর্ণা চাকমার সহযোগিতায় গোলটি করেন তিনি।

দ্রুত গোলের পর ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশেরই, তবে রক্ষণভাগের ভুলে ম্যাচে ফিরে আসে মালদ্বীপ। প্রথমার্ধেই তারা একটি গোল শোধ করে ব্যবধান কমায়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ম্যাচে ২-২ সমতা আনে তারা, যা বাংলাদেশ শিবিরে তৈরি করে চাপ।

এরপর কোচ পিটার বাটলার বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণে গতি আনেন। তার ফলও আসে দ্রুত। ৬৪ মিনিটে ঋতুপর্ণা চাকমার দারুণ ক্রস থেকে গোল করেন সুরভী আকন্দ প্রীতি, ফলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ দিকে আরও একটি গোল করে ব্যবধান ৪-২ করেন লাল-সবুজের মেয়েরা। তবে সহজ জয়ের প্রত্যাশা থাকলেও ম্যাচটি শেষ পর্যন্ত হয়ে ওঠে কঠিন এক লড়াই।

এই জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে মালদ্বীপের বিপক্ষে এমন ঘামঝরানো পারফরম্যান্স শিরোপা ধরে রাখার পথে বড় সতর্কবার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

এলপিএলে সাকিব ও তাসকিন, খেলবেন কোন দলে

প্রকাশিত :  ১০:৫২, ২৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:০৮, ২৩ মে ২০২৬

সাকিব আল হাসান আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন । লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংস দলের হয়ে খেলবেন তিনি। একই দলে খেলবেন আরেক অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

এলপিএলের পক্ষ থেকে সাকিবের কার্ড–সংবলিত এক পোস্টে বলা হয়েছে, ‘টি-টুয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। এলপিএল সামনে রেখে তাঁকে দলে নেওয়া হয়েছে। চাপের মুহূর্তে তাঁর অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা।’

পৃথক পোস্টে তাসকিনকে দলে নেওয়ার কারণ ব্যাখা করে এলপিএল জানিয়েছে, 'জাফনা পেস আক্রমণ যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ২০২৪ সালে খেলেছিলেন তাসকিন। 

এর আগেও এলপিএলে খেলেছেন সাকিব। ২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এলপিএলে পাঁচ আসরের চারবারই শিরোপা জেতে জাফনা। এবার বাংলাদেশি এই দুজন ছাড়াও সরাসরি চুক্তিতে দলটি নিয়েছে ভানুকা রাজাপাকসা ও দুনিথ ওয়েলালাগেকে। 

গত দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও শুরু হতে যাচ্ছে এলপিএল। এবারের টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই, চলবে ৮ আগস্ট পর্যন্ত। কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের।

সাবিক আল হাসান সর্বশেষ স্বীকৃত টি-টুয়েন্টি খেলেছেন গত জানুয়ারিতে। তখন আইএলটি-টুয়েন্টিতে মুম্বাই এমিরেটসের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার।