img

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

প্রকাশিত :  ১৯:০৩, ০৮ মার্চ ২০২৬

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এনিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া।

এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম শিরোপা জিতে নেয় ভারত। গত আসরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জিতে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জিতল ভারতীয় ক্রিকেট দল।

আজ রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়ে ভারত। 

টার্গেট তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয় নিউজল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে দুই চার ও ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫২ রান করেন টিম সিপার্ট। এছাড়া ৩৫ বলে তিন চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন অধিনায়ক মিচেল সেন্টনার।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রানে ৪ উইকেট শিকার করেন। ৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনাল ম্যাচে সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশানের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে ভারত।

দলের হয়ে মাত্র ৪৬ বলে ৫টি চার আর ৮টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৯ রান করেন সাঞ্জু স্যামসন। তিনি দলকে ফাইনালে তুলতে সেমিফাইনালেও খেলেন ৮৯ রানের ইনিংস। তার আগের ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ৯৭* রানের লড়াকু ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলে দেন।

আজ ফাইনাল ম্যাচে ইনিংসের শুরুতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ২১ বলে ৬টি চার আর তিন ছক্কায় ৫২ রান করে ফেরেন অভিষেক শর্মা। 

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৪ রান করে ফেরেন ইশান কিশান। ইনিংসের শেষ ওভারে তাণ্ডব চালিয়ে তিন চার আর দুই ছক্কায় ২৪ রান আদায় করে নেন শিবম দুবে। তিনি মাত্র ৮ বল ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ঢাকায় আসার আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

প্রকাশিত :  ১০:৪১, ১০ এপ্রিল ২০২৬

আগামীকাল দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। এই সফরে তিনটি করে ওয়ানডে ও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল থেকে । প্রথম দুই ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বেলা ১১টা থেকে। ২৭ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ৩টা থেকে শুরু হবে।

ঢাকা ও চট্টগ্রামে হতে যাওয়া এই সিরিজের আগেই দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। ডান হাতের ইনজুরির কারণে আসন্ন সফর থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। এছাড়া ওয়ানডে সিরিজ না খেলে পিএসএলে যাবেন আরেক পেসার বেন সিয়ার্স। ক্লার্কের পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার বেন লিস্টার। 

চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজ দিয়ে খেলায় ফিরছেন নিউজিল্যান্ডের একাধিক ক্রিকেটার। এই তালিকায় আছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। ও’রুর্ক আছেন ওয়ানডে দলে, টিকনার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টিতে আর দুই ফরম্যাটের দলেই জায়গা করে নিয়েছেন ফিশার।

এছাড়া নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার দলে নেই। আইপিএল খেলার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। স্যান্টনারের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।