img

সাফ উইমেন’স ফুটসালে মালদ্বীপকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

প্রকাশিত :  ০৬:২৪, ২৫ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৩, ২৫ জানুয়ারী ২০২৬

সাফ উইমেন’স ফুটসালে মালদ্বীপকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় দলের।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন। 

সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনারা। হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের। 
বাংলাদেশ টুর্নামেন্টের শুরুটা করেছিল ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে। এরপর অবশ্য ভুটানের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে খানিকটা বিপদে পড়ে গিয়েছিল দলটা।
তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ ও পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে মালদ্বীপের মুখোমুখি হয়।  নিজেদের শেষ ম্যাচে দলটা তুলে নেয় ১২ গোলের ব্যবধানে বিশাল এক জয়। ইতিহাস গড়া হয়ে যায় তাতেই।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত :  ০৫:৫৯, ১২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৫৪, ১২ জুলাই ২০২৬

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ এ সমতায়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল ১–১ গোলে সমতায়। এরপর গোলের দেখা পান হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজ। এতেই সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।  

ম্যাচের শুরুতে বেশ সাবধানী ছিল আর্জেন্টিনা। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণে উঠে তারা। এরপর ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা। 
লিওনেল মেসির নেওয়া কর্নারে ভেসে আসা বলে হেড দিয়ে তা জালে জড়ান মিডফিল্ডার লেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এতেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।  
গোল খাওয়া বাদ দিলে আর্জেন্টিনার সঙ্গে সমানতালে খেলেছে সুইজারল্যান্ড। একাধিকবার গোল করার কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। তবে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত গোল পাওয়া হয়নি। এতে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।  

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান ড্যান এনদোয়ে। দলীয় আক্রমণে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন তিনি। 
ম্যাচের ৭২ মিনিটে ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখেন ব্রিল এমবোলো। এতে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। তবে আর কোনো গোল না হলে সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।  

অতিরিক্ত সময়ে ম্যাচের ১১৪ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলভারেজ। এরপর আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন লাওতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।