img

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

প্রকাশিত :  ০৮:০২, ১৭ মার্চ ২০২৫

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বলে মন্তব্য করেন। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। তারাই সম্মুখ সারির মানুষ।

সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বক্তব্য দেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

দুর্দান্ত লড়াইয়ে রোনালদোর পর্তুগালকে রুখে দিলো ডিআর কঙ্গো

প্রকাশিত :  ২০:৩২, ১৭ জুন ২০২৬

হিউস্টনে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ডিআর কঙ্গো চমক দেখাল। শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো গোল ও পয়েন্টের স্বাদ পেল আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। মাত্র ৬ মিনিটেই দলকে এগিয়ে দেন জোয়াও নেভেস। পেদ্রো নেটোর দারুণ পাস থেকে বল জালে পাঠান পিএসজি মিডফিল্ডার। এটি পর্তুগালের জার্সিতে নেভেসের চতুর্থ গোল।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে ডিআর কঙ্গো। পুরো প্রথমার্ধে রক্ষণে চাপে থাকলেও যোগ করা সময়ের শেষ মুহূর্তে আসে সমতা। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর ক্রসে হেড করে গোল করেন ইওয়ান উইসা। আবেগঘন এই গোলে প্রথমার্ধ শেষ হয় ১–১ সমতায়।  

দ্বিতীয়ার্ধে আবারও চাপ বাড়ায় পর্তুগাল। ৫৫ মিনিটে জোয়াও ক্যানসেলো গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ইউরোপিয়ান দলটি।

সবচেয়ে আলোচনায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদো গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। 

শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১–১ সমতায়। এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো গোল ও পয়েন্ট অর্জন করে ইতিহাস গড়ে ডিআর কঙ্গো। অন্যদিকে বড় সুযোগ হাতছাড়া করে হতাশা নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিম।