img

তাইজুলের ৬ উইকেট, শুরুতেই শেষ জিম্বাবুয়ে

প্রকাশিত :  ০৭:২৯, ২৯ এপ্রিল ২০২৫

তাইজুলের ৬ উইকেট, শুরুতেই শেষ জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। আজ সফরকারী দলকে কোনো রান করতে না দিয়েই উইকেট তুলে নেন তাইজুল।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। 

আজ ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। 

জিম্বাবুয়ে ব্যাটারকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। প্রথম আউট দিতে না চাইলেও বাংলাদেশী ফিল্ডারদের কড়া আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার। অর্থাৎ প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট হলো জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিয়ে ইনিংসটিকে স্মরণীয় করে রাখলেন তাইজুল।

মুজারাবানি ২ রান করেন। ১৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা। 

বাংলাদেশের তাইজুল ২৭ দশমিক ১ ওভার বোলিং করে ৬০ রানে ৬ উইকেট নেন। এছাড়া নাইম হাসান ২টি ও তানজিম হাসান ১টি উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর : 

জিম্বাবুয়ে : ২২৭/১০, ৯০.১ ওভার (উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, তাইজুল ৬/৬০)।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

আর্জেন্টিনার জার্সিতে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল

প্রকাশিত :  ১০:৫৭, ১৫ জুন ২০২৬

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে। আজ সোমবার (১৫ জুন) এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা অবস্থায় পলক পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে  ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটছেন। এ সময় তার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও ছিলেন। ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত কয়েকজনকে মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। অনেক ব্যবহারকারী বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকাবস্থায় ১৪ আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন পলক। বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন।
এসব মামলার শুনানির অংশ হিসেবেই তাকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তিনি।