img

দুই মিশন নিয়ে লন্ডনে সাবেক মেয়র আরিফুল

প্রকাশিত :  ০৯:০১, ২৯ এপ্রিল ২০২৫

দুই মিশন নিয়ে লন্ডনে সাবেক মেয়র আরিফুল

সিলেটের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী লন্ডনে এসেছেন। হঠাৎ এ সফর নিয়ে চলছে জল্পনাকল্পনা। বিশ্বস্ত সূত্র বলছেন, আরিফুল হক চৌধুরী দুটি মিশন নিয়ে লন্ডনে এসেছেন। প্রথম মিশন হচ্ছে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যে দায়িত্ব তিনি পেয়েছেন সেটা তিনি গ্রহণ করবেন কি না- এমন সিদ্ধান্তের জন্য তারেক রহমানের মতামত নিতে চান তিনি। তারেক রহমানের সিগন্যাল পেলে তিনি সরকারকে সম্মতি জানাবেন।

দলের শীর্ষ নেতার সঙ্গে দেখা করার পেছনে আরেকটি মিশন হচ্ছে, যদি প্রশাসক হিসেবে দায়িত্ব নেন তাহলে তিনি ভবিষতে এমপি পদে নির্বাচনের সুযোগ পাবেন কি না। কারণ সিলেট-১ আসনে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন। আরিফুল হকের মূল টার্গেট সংসদ নির্বাচন। তিনি তাই সেটার নিশ্চয়তা চাইবেন তারেক রহমানের কাছে। এ ক্ষেত্রে তিনি সিসিক প্রশাসকের দায়িত্ব ছেড়ে দিতেও রাজি।

গত রবিবার লন্ডন সময় বিকাল ৪টায় তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতা-কর্মী তাকে স্বাগত জানান। জানা গেছে, ২/১ দিনের মধ্যেই তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। এদিকে হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, লন্ডনে সবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এসেছেন। আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রার্থিতা হওয়া নিয়ে তিনি বলেন, আমাদের মূল টার্গেট নির্বাচনের তফসিল ঘোষণা করা। তারপর দলের সিদ্ধান্তই সবকিছু। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত ১৭ বছরে সিলেটের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। আগামী ২/৩ মাসের মধ্যে গত ফ্যাসিস্ট সরকারের সিলেটে দুর্র্নীতি নিয়ে তথ্য সামনে আনব। এর আগে গত সপ্তাহে ঢাকা দক্ষিণ মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তের জন্য লন্ডনে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দেশে ফিরে গিয়েই তিনি সম্মতি দেওয়ার পর গতকাল ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে সরকার গেজেট প্রকাশ করেছে।

সিলেটের খবর এর আরও খবর

img

ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব

প্রকাশিত :  ১১:১১, ০৯ মার্চ ২০২৬

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাস্থ তিররাই গ্রামে অবস্থিত শ্রী শ্রী মদনমোহন জিউ আখড়ায় বাৎসরিক মাতৃপূজা ও দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (০৮ মার্চ) সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্টানে জন্মদাত্রী মায়ের আরাধনা করেন সন্তানেরা।

এ মাতৃপূজা ও দোল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাজেশ ভাটিয়া, দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা-সহকারী ভারতীয় হাইকমিশনা)।

আয়োজক ও এলাকাবাসীর পক্ষ থেকে অতিথিদের উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানিয়ে অনুষ্টানের বিভিন্ন কার্যক্রম আরম্ব হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বৈদিক মন্ত্রোচ্চারণ ও গীতাপাঠের পর মাতৃপূজা অনুষ্ঠিত হয়। মাতৃপূজায় সন্তানেরা তাদের জন্মদায়িনি মাকে সম্মুখে আসনে বসিয়ে মাতৃ-মর্যাদায় বন্দনা স্তুতি পাঠ করেন। সন্তানেরা তাদের মাকে অষ্টাঙ্গ ভক্তি জানিয়ে সম্মান জানান। মাতৃপূজায় অংশগ্রহনকৃত সকল মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত রেখে চিরমঙ্গলময় জীবনের আর্শিবাদ করেন।

সনাতন রীতি অনুযায়ী এই মাতুপূজার মধ্য দিয়ে নারীর মাতৃস্বত্ত্বার মর্যাদাকে সমাজ শিক্ষার অংশ হিসাবে উপস্থাপন করা হয় বলে জানান স্থানীয়রা।

এ অনুষ্টানে উপস্থিত ভক্তদের মাঝে গভীর ভক্তি ও আনন্দের আবহ সৃষ্টি হতে দেখা যায়। এছাড়াও দোল উৎসব উপলক্ষে ভক্তি-সংগীত, ধর্মীয় আলোচনার পর্ব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  শ্রী শ্রী মদনমোহন জিউ আখড়ায় সাধারণ সম্পাদক শ্রী প্রণব রঞ্জন দাস জানান, সমাজে মানবিক মূল্যবোধ, ধর্মীয় চেতনা ও সম্প্রীতি জাগ্রত রাখার লক্ষ্যে প্রতিবছরই এই আয়োজন করা হয়ে থাকে।

সিলেটের খবর এর আরও খবর