img

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএম)র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৯:১৪, ১৭ মে ২০২৫

মাওলানা আঃ হামিদ গওহারী সভাপতি এবং মাওঃ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএম)র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত

প্রাইভেট মাদরাসা কল্যাণমূলক ঐক্যবদ্ধ জাতীয় সংগঠন বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএম)র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ মে) সকাল ১২ টায় জাতীয় প্রেসক্লাবে ভিআইপি হল রুম (আকরম খাঁ) এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত  কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী।

কিছুদিন আগে (বিএমএ)র কেন্দ্রীয় কাউন্সিলের আংশিক কমিটি ঘোষণা করেন, ভারতের দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর মুহতামিম আল্লামা সুফিয়ান কাসেমী।

অ্যাসোসিয়েশনের সভাপতি  নির্বাচিত হন হাফেজ মাওলানা আব্দুল হামিদ গওহারী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন হাফেজ মাওলানা আব্দুল্লাহ, এছাড়া ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মুফতি ফয়জুল্লাহ সিনিয়র সহ সভাপতি, হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী ও মাওলানা তানভীরুল ইসলাম মহসিন সহ সভাপতি, মুফতি আবুল হাসান শাহী যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতি হিফজুর রহমান সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবীর মোহাম্মদ রওশান যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মুফতি ইব্রাহিম খলিল কাওসারী দপ্তর সম্পাদক, মুফতি আহসান হাবিব অর্থ সম্পাদক, হাফেজ ক্বারী মোয়াজ্জেম হোসাইন প্রচার সম্পাদক, শিক্ষা সম্পাদক মুফতি মিজানুর রহমান গওহারী, মাওলানা হিশামুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নাজির আহমেদ তালুকদার ও মাওলানা জালাল উদ্দিন নির্বাহী সদস্য নির্বাচিত হন।

অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল হামিদ গওহারী বলেন, ঐক্যবদ্ধ শক্তিই সাফল্যের মেরুদন্ড। ইসলামে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ঐক্য ও ভ্রাতৃত্বের। এই ঐক্যের সুফল সুবিদিত। এর বিপরীতে বিভেদ ও অনৈক্যের নানাবিধ কুফলের কথা কারো অজানা নয়।

অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বলেন, আমাদের মাদরাসাগুলোর দায়িত্বশীলদের মধ্যে একতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে হবে। একটি শক্তিশালী ইউনিট গড়ে তুলতে হবে। তিনি বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেশের সকল কম্বাইন্ড সিলেবাসের মাদরাসা সমূহকে সম্ভাব্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সর্বশেষ ইসলাম, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

img

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

প্রকাশিত :  ১৬:৫৭, ১৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:২৬, ১৭ মে ২০২৬

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে  পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে ১০ জিলহজ আগামী ২৭ মে বুধবার। দেশটির সরকার রোববার এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ব্রিটেনসহ সমগ্র ইউরোপ আমেরিকার দেশসমূহের মুসলিম কমিউনিটি পবিত্র ঈদ উদযাপন করে থাকে।

সৌদি আরবের পাশাপাশি ওমান আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে ২৮ মে বৃহস্পতিবার।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপন হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন হতে পারে। সূত্র: খালিজ টাইমস