img

ইসরায়েলি হামলায় ইরানে ছয় পরমাণু বিজ্ঞানীসহ নিহত ৮৬, আহত ৩৪১

প্রকাশিত :  ১৯:০৩, ১৩ জুন ২০২৫

ইসরায়েলি হামলায় ইরানে ছয় পরমাণু বিজ্ঞানীসহ নিহত ৮৬, আহত ৩৪১

ইরানের মাটিতে শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েলের বড় আকারের আক্রমণে সবশেষ ৮৬ জন নিহতের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হামলায় ৩৪১ জন আহত হয়েছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরানেই ৭৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৩২৯ জন আহত হয়েছেন।

পৃথকভাবে উত্তর-পশ্চিম ইরানের তাবরিজকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে ইসরায়েল প্রায় ২০০ বিমান নিয়ে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, \'সামরিক অভিযান\' যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে।

ইরানও \'কঠোর শাস্তির\' প্রতিশ্রুতি দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, তিনি ইরানকে \'একের পর এক সুযোগ\' দিয়েছেন এবং \'অনেক দেরি হওয়ার আগে\' এখনই চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

এই উত্তেজনা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করেছে, যা ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছিল। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে আনাদোলু জানিয়েছে, আগামী রোববার নির্ধারিত ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা এখন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

পশ্চিমবঙ্গের পর এবার কুরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করল উত্তর প্রদেশ

প্রকাশিত :  ০৮:৪৮, ২৫ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে ঈদুল আজহার নামাজ ও কুরবানি নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, খোলা জায়গায় বা জনসমাগমস্থলে কুরবানি দেওয়া যাবে না। সেইসঙ্গে রাস্তা বন্ধ করে কোনোভাবেই ঈদের নামাজ পড়া যাবে না। সেইসঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কুরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উত্তর প্রদেশ সরকার এই সিদ্ধান্ত জানিয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেওয়া হবে না। পূর্ব-নির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি বলেন, নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এর আগে পশ্চিমবঙ্গের নতুন সরকার পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু কুরবানি ও জবাইয়ের নিয়মে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এসব জটিল বিধিনিষেধের কারণে রাজ্যজুড়ে পশু বেচাকেনায় বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে এবং মুসলিম ও হিন্দু খামারি ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে


আন্তর্জাতিক এর আরও খবর