img

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

প্রকাশিত :  ০৫:৪৬, ০৮ জুলাই ২০২৫

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো বাণিজ্য যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছেন।  স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) তিনি ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করে চিঠি দিয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক মায়ানমার এবং লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের ওপর আরোপ করা হয়েছে।  এই তালিকায় বাংলাদেশও রয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনও আলোচনার জন্য উন্মুক্ত।  তিনি চুক্তিতে পৌঁছনোর জন্য নমনীয় হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। 

ট্রাম্প আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা চীনের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি... আমরা যাদের সঙ্গে দেখা করেছি, আমরা মনে করি না আমরা একটি চুক্তি করতে সক্ষম হব। তাই আমরা কেবল তাদের একটি চিঠি পাঠাচ্ছি।’

ট্রাম্প যেসব দেশের কাছে চিঠি পাঠিয়েছেন—

লাওস- ৪০ শতাংশ শুল্ক

মিয়ানমার- ৪০ শতাংশ শুল্ক

থাইল্যান্ড- ৩৬ শতাংশ শুল্ক

কম্বোডিয়া- ৩৬ শতাংশ শুল্ক

বাংলাদেশ- ৩৫ শতাংশ শুল্ক

সার্বিয়া- ৩৫ শতাংশ শুল্ক

ইন্দোনেশিয়া- ৩২ শতাংশ শুল্ক

দক্ষিণ আফ্রিকা- ৩০ শতাংশ শুল্ক

বসনিয়া ও হার্জেগোভিনা- ৩০ শতাংশ শুল্ক

মালয়েশিয়া- ২৫ শতাংশ শুল্ক

তিউনিসিয়া- ২৫ শতাংশ শুল্ক

জাপান- ২৫ শতাংশ শুল্ক

দক্ষিণ কোরিয়া- ২৫ শতাংশ শুল্ক

কাজাখস্তান- ২৫ শতাংশ শুল্ক

সূত্র: এনডিটিভি

img

নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

প্রকাশিত :  ১৯:১৭, ১২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৩৩, ১২ জুন ২০২৬

মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক কানাডায় হলো বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে বলিউড সেনসেশন নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।

আজ শুক্রবার (১২ জুন) কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপের কানাডা-পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। কানাডার প্রথম অধিবাসী আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। 

এরপর আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চস্থ করেন।

বিশ্বকাপ বরণ অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি , ভেভেড্রিম ও বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।