img

সাদিক-ফরহাদের ব্যালটে ‘অটো ভোটের’ অভিযোগ

প্রকাশিত :  ০৮:১৮, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সাদিক-ফরহাদের ব্যালটে ‘অটো ভোটের’ অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার ব্যালটে প্রার্থীর নামের পাশে ক্রস দেওয়া ছিলো বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

তিনি অভিযোগ করেন, সেখানে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের নামে ভোট দেওয়া ছিলো।

শ্রেষ্ঠা জানান, টিএসসির কেন্দ্রে আমার এক বন্ধু ভোট দিতে আসে। সে ১ নম্বর টেবিল থেকে ব্যালট পেপার নেয়। ব্যালট নেওয়ার পর তিনি বুথে যান। সেখানে সে দেখে যে ব্যালটে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের জায়গায় ক্রস দেওয়া। এরপর সে সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করলে উল্টো তাকেই জিজ্ঞাসাবাদ করা হয়।’

নিরাপত্তাজনিত কারণে ওই শিক্ষার্থী নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলেও জানিয়েছেন শ্রেষ্ঠা।

অভিযোগের বিষয়ে টিএসসি কেন্দ্রের রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, পোলিং অফিসাররা জানিয়েছে, মেয়েটি বুথের ভেতরে প্রবেশ করেছিলো। পরে সেখানে ১ মিনিটের মতো ভেতরে থেকে পরে বের হয়ে এসে অভিযোগ করেন যে তার ব্যালটে দুটি প্রার্থীর নামের পাশে ভোট দেওয়া ছিলো। যেহেতু সে ভেতরে গিয়েছে তাই আমরা সিসিটিভি দেখতেছি। আমরা অন্যান্য ব্যালটগুলোও দেখেছি। কোনোটায় এমন নেই। তারপরও আমরা খতিয়ে দেখতেছি৷


জাতীয় এর আরও খবর

img

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ

প্রকাশিত :  ০৭:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাস্থ ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ার পর চালক নিখোঁজ রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিখোঁজ চালক প্রিতম এরিক (২৫) কে উদ্ধারে ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে। প্রিতম উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রী নামিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরে ব্যাটারি চালিত অটো টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অটোরিক্সাটি নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের টানে তিনি তলিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে তাঁরা নদী থেকে দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি উদ্ধার করেন। তবে নিখোঁজ চালকের সন্ধান না পাওয়ায় সিলেট থেকে একটি বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি চালানো হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৫টায় চালকের সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা হয়। অটোরিক্সাটি উদ্ধার করা সম্ভব হলেও চালককে উদ্ধারে ডুবুরি দলের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়াস সার্ভিসের সঙ্গে সমন্বয় রেখে পুলিশ কাজ করছে।

জাতীয় এর আরও খবর