img

ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি

প্রকাশিত :  ১২:১৩, ২৫ অক্টোবর ২০২৫

ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি

অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ভারতে বিশ্বকাপে খেলতে এসে  শ্লীলতাহানির শিকার হয়েছেন। ইন্দোরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ওই দুই নারী ক্রিকেটার রাস্তা দিয়ে হেঁটে ক্যাফেতে যাচ্ছিলেন। এ ঘটনায় পুলিশ আকিল নামের একজনকে গ্রেফতার করেছে।      

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মোটরসাইকেলে করে যাওয়া এক ব্যক্তি দুই অজি নারী ক্রিকেটারের শরীরে বাজেভাবে স্পর্শ করেছে এবং বাজে অঙ্গভঙ্গি করেছে। বিষয়টি দলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখভাল করছে। 

ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কমিশনার রাজেশ দানডোটিয়া বলেন, ‘অস্ট্রেলিয়া নিরাপত্তা দলের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। আমরা বিষয়টির তদন্ত করে আকিল নামের অপরাধী ব্যক্তিকে গ্রেফতার করেছি। তার নামে পুরনো মামলাও আছে।’ 

পুলিশ জানিয়েছে, ইন্দোরের রেডিসন হোটেলের বাইরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটনা ঘটে। তারা অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে বিষয়টি তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করেছেন। অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেটারের এমন পরিস্থিতিতে পড়তে হওয়ায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন দুঃখ প্রকাশ করেছে। ওই দুই নারী ক্রিকেটার দ্রুত মানসিক ধাক্কা সামলে উঠবেন এই আশা ব্যক্ত করেছে।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ইন্দোরে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে। গ্রুপ পর্বে এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। এর আগে ইন্দোরে ইংল্যান্ডকে হারিয়েছে অজি নারীরা।


img

লম্বা সময়ের জন্য সাকিবকে দলে চান প্রধান নির্বাচক

প্রকাশিত :  ১১:৩২, ১১ এপ্রিল ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। কিছু দিন আগে তার জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি। 

আজ শনিবার (১১ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় সাকিবকে নিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’ 

সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়ার ইচ্ছের কথা জানিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’

২০২৪ সালে সবশেষ খেলেছেন জাতীয় দলে খেলেছেন সাকিব। রাজনৈতিক ও আইনগত কারণে এরপর আর লাল-সবুজ জার্সিতে খেলতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। এরপর নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। তবে এবারের পিএসএলেও দল পাননি সাকিব।