img

সোনার দাম বেড়ে ফের ২ লাখ টাকা ছাড়াল

প্রকাশিত :  ১৬:১৮, ২৯ অক্টোবর ২০২৫

সোনার দাম বেড়ে ফের ২ লাখ টাকা ছাড়াল

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমে আবার স্বর্ণের দাম বেড়েছে। সবশেষ বুধবার (২৯ অক্টোবর) রাতে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়েছে সংগঠনটি। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। ফলে আবারও দেশের বাজারে সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়েছে।

নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এর আগে চলতি মাসের ২০ অক্টোবর সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠে। যা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দাম। এরপর টানা চার দফায় সোনার দাম ২৩ হাজার ৫৭৩ টাকা কমে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নামে। একদিন না যেতেই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিলো বাজুস।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের উপরে উঠেছে।

নতুন দাম অনুযায়ী, নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।



অর্থনীতি এর আরও খবর

img

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায়

প্রকাশিত :  ০৯:২৬, ০৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেয়ার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভিক্ত রায় দিয়েছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন। অন্যদিকে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দেন। এখন নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।


অর্থনীতি এর আরও খবর