img

নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি, দুই ‘ডাকাত’ গ্রেপ্তার

প্রকাশিত :  ১৬:৫৪, ২৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:৫৮, ২৯ অক্টোবর ২০২৫

 নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি, দুই ‘ডাকাত’ গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কাপড় ব্যবসায়ীর গাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় র‌্যাব অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে চুনারুঘাটের নতুনব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী মো. নিয়াজ উদ্দিন নরসিংদীর বাবুরহাট থেকে কাপড়, সুতা ও অন্যান্য মালামাল নিয়ে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সাতাইহাল এলাকায় পৌঁছালে লাল রঙের একটি ডিআই পিকআপ তাদের গাড়িকে চাপা দিয়ে থামিয়ে দেয়।

এসময় দেশীয় অস্ত্রধারী পাঁচজন ডাকাত দ্রুত ব্যবসায়ীর গাড়িতে হামলা চালায়। চারজন গাড়ির ভেতরে ঢুকে ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে বেদম মারধর করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর প্রাণে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও প্রায় ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মালামাল লুট করে নিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে চুনারুঘাটের নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব

প্রকাশিত :  ১১:১১, ০৯ মার্চ ২০২৬

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাস্থ তিররাই গ্রামে অবস্থিত শ্রী শ্রী মদনমোহন জিউ আখড়ায় বাৎসরিক মাতৃপূজা ও দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (০৮ মার্চ) সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্টানে জন্মদাত্রী মায়ের আরাধনা করেন সন্তানেরা।

এ মাতৃপূজা ও দোল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাজেশ ভাটিয়া, দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা-সহকারী ভারতীয় হাইকমিশনা)।

আয়োজক ও এলাকাবাসীর পক্ষ থেকে অতিথিদের উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানিয়ে অনুষ্টানের বিভিন্ন কার্যক্রম আরম্ব হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বৈদিক মন্ত্রোচ্চারণ ও গীতাপাঠের পর মাতৃপূজা অনুষ্ঠিত হয়। মাতৃপূজায় সন্তানেরা তাদের জন্মদায়িনি মাকে সম্মুখে আসনে বসিয়ে মাতৃ-মর্যাদায় বন্দনা স্তুতি পাঠ করেন। সন্তানেরা তাদের মাকে অষ্টাঙ্গ ভক্তি জানিয়ে সম্মান জানান। মাতৃপূজায় অংশগ্রহনকৃত সকল মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত রেখে চিরমঙ্গলময় জীবনের আর্শিবাদ করেন।

সনাতন রীতি অনুযায়ী এই মাতুপূজার মধ্য দিয়ে নারীর মাতৃস্বত্ত্বার মর্যাদাকে সমাজ শিক্ষার অংশ হিসাবে উপস্থাপন করা হয় বলে জানান স্থানীয়রা।

এ অনুষ্টানে উপস্থিত ভক্তদের মাঝে গভীর ভক্তি ও আনন্দের আবহ সৃষ্টি হতে দেখা যায়। এছাড়াও দোল উৎসব উপলক্ষে ভক্তি-সংগীত, ধর্মীয় আলোচনার পর্ব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  শ্রী শ্রী মদনমোহন জিউ আখড়ায় সাধারণ সম্পাদক শ্রী প্রণব রঞ্জন দাস জানান, সমাজে মানবিক মূল্যবোধ, ধর্মীয় চেতনা ও সম্প্রীতি জাগ্রত রাখার লক্ষ্যে প্রতিবছরই এই আয়োজন করা হয়ে থাকে।

সিলেটের খবর এর আরও খবর