img

সমালোচনা কীভাবে এড়িয়ে যান সারা আলি খান

প্রকাশিত :  ১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২৫

সমালোচনা কীভাবে এড়িয়ে যান সারা আলি খান
তারকার সন্তান সারা আলি খান সবসময় সমালোচনাকে মাথা পেতে নেন। যেসব বিষয় নিয়ে লোকে কটু কথা বলছে, চেষ্টা করেছেন তা শোধরে নেওয়ার। স্বজনপোষণের বিষয়টি দূরে ঠেলে দিয়ে এমন কিছু করে দেখাতে চেয়েছেন, যা হয়ে উঠবে সমালোচনার মোক্ষম জবাব। আর সেই চেষ্টাতেই আজ বলিউডের সফল অভিনেত্রীদের একজন হয়ে উঠেছেন বলে দাবি সারা আলি খানের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, ক্যারিয়ারের সাফল্য নিয়ে এতদিন আলাদা করে কোনো কথা না বললেও এবার নিজের বিষয়ে মুখ খুলেছেন। সারা বলেছেন, ‘আমি নিজেকে বারবার মনে করাই যে, আমার কাজের সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি।’ 

কিন্তু, সমালোচনা তো অনেক সময়েই কটাক্ষের রূপেও ধেয়ে আসে, তখন? এবার জবাবে অভিনেত্রী বলেছেন, ‘আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় তাঁকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলি নিজের মনে প্রবেশ করতে দেন না।’

সারার কথায়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কে, কী আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।’

সারা তারকাসন্তান। নিজেও অভিনেত্রী। ফলে খ্যাতির আলো সারা আলি খানের কাছে নতুন বিষয় নয়; কিন্তু সেই সঙ্গে আসে বিড়ম্বনাও।

অভিনেত্রী বলেন, ‘খ্যাতির সঙ্গেই সারাক্ষণ ‘ট্রোল’ বা সমালোচনা যেন বিনামূল্যেই হাজির হয়। বিশেষত তা যদি ব্যক্তিগত আক্রমণ হয়, তাহলে যে কোনো মানুষের মনোবল ভেঙে যেতে পারে। আপনি যদি সমাজের পরিচিত মুখ হন, তাহলে চারদিক থেকে প্রচুর মতামত আসে। তা আপনি চান আর না চান। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমিও নিজের মনে একটা ছাঁকনি তৈরি করতে সক্ষম হয়েছি।’

প্রসঙ্গত, সাইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে সারা বলিউডে পা রাখেন ২০১৮ সালে। প্রথম ছবি ‘কেদারনাথ’। এরপর একে একে ‘সিম্বা’, ‘কুলি নং ১’, ‘অতরঙ্গী রে’, ‘জরা হটকে জরা বাঁচকে’র মতো নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন। কাজের মাধ্যমে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী।

বিনোদন এর আরও খবর

img

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

প্রকাশিত :  ০৫:১৮, ০৮ অক্টোবর ২০২৬

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গোয়ায় নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাসপাতাল সূত্র জানায়, সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় এবং সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

দীর্ঘ অভিনয় জীবনে নিখুঁত অভিনয়শৈলী ও দাপুটে সংলাপের জন্য দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন নানা পাটেকার। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই কিংবদন্তি নটসম্রাট, ওয়াজুদ, পরিন্দা, আব তাক ছাপ্পান আর যশোবন্ত-এর মতো অসংখ্য সফল ছবিতে অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।

১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ২০০০-এর দশকের শুরুতে শক্তি: দ্য পাওয়ার (২০০২), আব তাক ছাপ্পান (২০০৪), অপহরণ (২০০৫) এবং ট্যাক্সি নম্বর ৯২১১ (২০০৬) ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়।

বাণিজ্যিক ধারার কমেডি ছবি ‘ওয়েলকাম’ (২০০৭) এবং এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫)-এ গ্যাংস্টার উদয় শেট্টির চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের মনে আলোড়ন তুলেছিলেন তিনি। জনপ্রিয় রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ (২০১০) ছবিতে দুর্দান্ত পার্শ্ব চরিত্রের জন্য পঞ্চমবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পান। পরে ২০১৬ সালে মারাঠি ছবি নটসম্রাট-এ অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার জেতেন। সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবিতেও পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

অভিনয়ের পাশাপাশি সংগীতজগতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই বহুমুখী শিল্পী। ১৯৯৭ সালে \'যশোবন্ত\', ১৯৯৮ সালে \'ওয়াজুদ\' এবং ২০০৩ সালে \'আঁচ\' চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে গান গেয়ে দর্শক ও সমালোচক উভয় মহলেই প্রশংসা কুড়ান তিনি।