img

তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬

প্রকাশিত :  ০৬:৫৪, ০৯ নভেম্বর ২০২৫

তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সুগন্ধি গুদামে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই কিশোরীসহ ছয় জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আজ রোববার (০৯) আঙ্কারা থেকে এএফপি এ খবর জানায়।

কমকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আগুন লাগার পর গুদামের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

কোকায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আক্তাস সরকারি সম্প্রচার মাধ্যম টিআরটি হ্যাবারকে বলেন, ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে দিলোভাসিতে সকাল ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, দমকলকর্মী ও জরুরি পরিষেবার অন্যান্য সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

গভর্নর আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে একজন মারাত্মকভাবে দগ্ধ হয়ে হাসপাতালে আছেন।’

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

কোকেলির মেয়র তাহির বুইয়ুকাকিন বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৬ ও ১৭ বছর বয়সি দুই কিশোরীও রয়েছে। তারা সেখানে কী করছিল তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না।

বিচারমন্ত্রী ইলমাজ তুঞ্চ বলেছেন, গুদামের মালিক ও তার দুই জ্যেষ্ঠ কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সামাজিক নিরাপত্তা ও শ্রম মন্ত্রণালয়ে কর্মরত সাত কর্মচারীকেও তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, ‘আমি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বারান্দা থেকে দেখি, আমার এক সহকর্মীর শরীরে আগুন লেগেছে।’

তিনি আরো বলেন, ‘আমি একটি পানির পাইপ এনে আগুন নেভাই। এরপর দেখি পুরো কারখানা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।’

আন্তর্জাতিক এর আরও খবর

img

কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানেই ইরান প্রতিশ্রুতিবদ্ধ: পোপ লিওকে পেজেশকিয়ান

প্রকাশিত :  ১২:২৫, ১৭ মে ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখনো কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথেই প্রতিশ্রুতিবদ্ধ। পোপ লিও চতুর্দশকে পাঠানো এক বার্তায় পেজেশকিয়ান এ কথা জানান।

গতকাল শনিবার (১৬ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আইএরএনএ জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ঘটনায় পোপের ‘নৈতিক ও যৌক্তিক অবস্থানের’ জন্য তেহরান কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা ছিল ‘বৈধ আত্মরক্ষার অংশ’। 

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ কর্মকাণ্ডের’ বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র ও ইসরাইল।  জবাবে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পালটা হামলা চালায়।  পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় ইরান। 

এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের বিরতি গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী সমঝোতা হয়নি।  পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

আন্তর্জাতিক এর আরও খবর