img

৫ ব্যাংক একীভূতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রকাশিত :  ০৯:০৪, ১৮ নভেম্বর ২০২৫

৫ ব্যাংক একীভূতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সংকটে পড়া দেশের পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে প্রস্তাবিত \'সম্মিলিত ইসলামী ব্যাংক\' গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ৫ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের, তাদের বিদ্যমান শেয়ারহোল্ডিং অনুপাতে শেয়ার দেওয়ার বিষয়ে সুরক্ষামূলক ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে।

এর আগে, গত ৯ অক্টোবর সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়।

নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে—\'ইউনাইটেড ইসলামিক ব্যাংক\' ও \'সম্মিলিত ইসলামিক ব্যাংক\'। ব্যাংকটি বাণিজ্যিকভাবে ও পেশাদারত্বের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।


 

অর্থনীতি এর আরও খবর

img

তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক

প্রকাশিত :  ১৮:৪৫, ২০ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৮, ২০ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আসেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  এসময় প্রতিনিধিদলটি তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।