প্রকাশিত :
০৫:২৭, ০২ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট: ০৬:২১, ০২ ডিসেম্বর ২০২৫
মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর থানার ওসি জরিরুল ইসলাম জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় দু’জনকে ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
প্রকাশিত :
০৯:১৩, ০৯ মার্চ ২০২৬ সর্বশেষ আপডেট: ১১:৩৫, ০৯ মার্চ ২০২৬
রাজধানীর মিরপুর ১২ নম্বরে কালশী এলাকায় বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ছয়তলার পুরোটাই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৫-৬ জনকে ছাদে আছেন। তাদের ফায়ার সার্ভিসের টিটিএলের মাধ্যমে উদ্ধার করে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।