img

খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

প্রকাশিত :  ০৭:৪৩, ৩০ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৫৭, ৩০ নভেম্বর ২০২৫

খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

খুলনার জেলা জজ আদালতে চত্বরে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন।  নিহতরা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালতের সামনে খান এ সবুর রোডে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। 

নিহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এ ঘটনার পর আদালত অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী পর্যবেক্ষন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতে হাজিরা দিয়ে দুইজন মোটরসাইকেলযোগে বের হচ্ছিলেন। এসময়ে দুর্বৃত্ত্বরা মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।

img

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৯

প্রকাশিত :  ১১:৩৫, ২৫ অক্টোবর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩৮৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায়  বছরের সর্বোচ্চ দুই হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে বছরের সর্বোচ্চ নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ২৪৯ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন  ২ হাজার ২৬৮ জন।

নিহতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১ জন, খুলনা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এ ছাড়া নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। যার মধ্যে দুজন শিশুও রয়েছেন।

বাংলাদেশ এর আরও খবর