img

ধানমন্ডিতে রাস্তায় বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

প্রকাশিত :  ০৯:০৭, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৫৯, ১৪ অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে রাস্তায় বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনের ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে মারধর এবং কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে বারোটার দিকে ধানমন্ডি মডেল থানাধীন মিনাবাজার এলাকা থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

গত ১২ অক্টোবর এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন মারধরের শিকার শহীদ আব্দুল্লাহ আল মাসুদ (৪৮)। এটি নিয়ে রাস্তায় হট্টগোল শুরু হলে কয়েকজন পথচারী ওই ব্যক্তিকে মারধর করেন। ওই তরুণীও প্রতিবাদ করতে থাকেন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে, সব ছাপিয়ে আলোচনায় আসে এক যুবকের মারধরের বিষয়।

ভাইরাল ভিডিওতে সাদা শার্ট পরা এক যুবককে বয়স্ক ব্যক্তিটিকে চড়থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়। খালিদ হাসান (৩৫) নামে এই যুবককেই আটক করেছে পুলিশ। খালিদ হাসান পেশায় প্রাইভেট কোম্পানির গ্রাফিকস ডিজাইনার।

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব কালবেলা অনলাইনকে বলেন, ‘আজ সকালে তাকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

বাংলাদেশ এর আরও খবর

img

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত :  ০৯:৪৯, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৫৫, ১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি বিগ্রেডিয়ার জেনারেল সোলতানুর আফরিন জুনায়েদ।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগবে। আগুন আর ছড়াবে না বলে আশা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনে ফায়ার সার্ভিসের একজনসহ আহত ১০ জনকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম দেড়টার দিকে যুগান্তরকে বলেন, ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের লেলিহান শিখা অত্যন্ত তীব্র হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও আগুনের তীব্রতার কারণে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। 

বাংলাদেশ এর আরও খবর