img

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

প্রকাশিত :  ০৭:০৫, ১৪ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। পাশাপাশি ঘটনাস্থলের পথে আরও ৯টি ইউনিট রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ এর আরও খবর

img

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের ফাঁসি কার্যকর

প্রকাশিত :  ০৮:৪১, ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৪৮, ১৫ অক্টোবর ২০২৬

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজের অপরাধে আদালতে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন- নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেফতার করে। পরবর্তীতে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দেওয়া হয়।

মামলাটি বিচারিক আদালতে পাঠালে সময়ের গুরুত্ব ও পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের অপরাধ বিবেচনা করে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তীতে উচ্চতর কর্তৃপক্ষ রায়টি বহাল রাখে এবং রাজকীয় ফরমানের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

গতকাল বুধবার মক্কা অঞ্চলে নজরুল ইসলাম ও সিতি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষা, বিচারব্যবস্থা নিশ্চিত করা এবং যারা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে বা অনৈতিক কাজে লিপ্ত হয়—তাদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যে কেউ এ ধরনের অপরাধ করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

সূত্র: আজেল নিউজ

বাংলাদেশ এর আরও খবর