img

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

প্রকাশিত :  ১৪:৫৭, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৪৭, ০৩ অক্টোবর ২০২৬

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর ৪টি বারে অভিযান চালানো হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ক্লাবটিতে যৌথ এই অভিযান শুরু হয়।

জানা গেছে, তেজগাঁওয়ের ওই ক্লাব ও বার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের। দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালেও ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। 

তবে নতুন করে শনিবার ক্লাবটিতে অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) এর যৌথ ওই অভিযানে ‘অননুমোদিত’ গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের দু’টি বৈধসহ চারটি গুদাম সিলগালা করা হয়।


বাংলাদেশ এর আরও খবর

img

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

প্রকাশিত :  ১৪:০২, ০৩ অক্টোবর ২০২৬

হাম উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায়  আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন। তাদের মধ্যে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

শনিবার (৩ অক্টোবর) হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ৬৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন।

এ সময়ে হাম উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং সন্দেহজনক হাম উপসর্গে ১ হাজার ২০ জন মারা গেছেন।

বাংলাদেশ এর আরও খবর