img

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

প্রকাশিত :  ০৯:২০, ১২ অক্টোবর ২০২৬

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মঈনউদ্দিনকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় অবস্থানকালে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন ফিরোজ তালুকদার পলাশ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঈনউদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

এর আগে ২০২৪ সালের ২৬ অক্টোবর রাজধানীর গুলশান-২ এলাকা থেকে মঈনউদ্দিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে। ওই সময় থেকে তিনি কারাগারে রয়েছেন।


বাংলাদেশ এর আরও খবর

img

চকবাজার মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশিত :  ১৮:৫৭, ১২ অক্টোবর ২০২৬

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার মার্কেটে লাগা আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মনজুর খান প্লাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ভবনটিতে প্রচুর ধোঁয়া ছিল। পরে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

তিনি আরো জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ এর আরও খবর