img

সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ০৭:৫০, ১৯ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে।’ 

বিরোধী দল এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা সেটাকে সংবিধান সংস্কারও হিসেবেও দেখতে পারতো। বিরোধী দলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। তবে আমরা চাই তারা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিফলক উন্মোচন আমাদের জাতীয় অনুপ্রেরণা। জুলাই গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এর জন্য ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আমাদেরকে ধারাবাহিক আন্দোলন করতে হয়েছে। তাই জাতীয় জীবনে এটি জাগরুক থাকুক। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতে জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।’ 

সরকার জুলাই চেতনা বাস্তবায়ন করতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সে পরিকল্পনা নিয়েই কাজ করছেন। কারণ তিনি জুলাইয়ে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাই সরকার কাজের মাধ্যমেই তার প্রমাণ দেবে।


বাংলাদেশ এর আরও খবর

img

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

প্রকাশিত :  ১০:০৫, ১৯ অক্টোবর ২০২৬

রাজধানী ঢাকার মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে \'শুটার লেলিন\'কে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এর আগেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর জোনাল টিম। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ লেলিনের বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা— শাহ আলী থানার গ/১১, রোড-১, ব্লক-বি, সেকশন-১ এলাকা।

ডিবি সূত্রে জানা যায়, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা (নম্বর: ১৯) দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হলেন এই লেলিন। তার বিরুদ্ধে মিরপুর এলাকায় চাঁদাবাজি, জবরদখল এবং ত্রাস সৃষ্টির মতো গুরুতর একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, রাড্ডাকাণ্ডে সরাসরি জড়িত অন্তত ৪০ জনের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


বাংলাদেশ এর আরও খবর