img

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের চেষ্টায় আটক ২

প্রকাশিত :  ০৭:২৪, ০৯ জানুয়ারী ২০২৬

 প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের চেষ্টায় আটক ২

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে মাহবুব নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন বলে জানা গেছে। 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, আটক মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশ্নফাঁস চক্রের আরেক সদস্য বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে আটক করে র‍্যাব।

অভিযোগ অনুযায়ী, আসন্ন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়।

এর আগে একই দিন রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের আরও দুই সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ আধুনিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষা এর আরও খবর

img

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৬:৫৪, ১২ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে এ কর্মশালা শুরু হয়।

এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে তারেক রহমান কর্মশালাটির উদ্বোধন করেন।

অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত আছেন।