img

নেত্রকোণায় ৪টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

প্রকাশিত :  ০৮:৪৭, ১০ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪৮, ১০ ফেব্রুয়ারী ২০২৬

নেত্রকোণায় ৪টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোণা সদরে রাতের অন্ধকারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে ভোটকেন্দ্রের কয়েকটি বুথে আগুন ধরিয়ে দেয়।  

জানা গেছে, সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। 

পুলিশ জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।

বাংলাদেশ এর আরও খবর

img

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার

প্রকাশিত :  ১২:২১, ১৫ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:২৯, ১৫ জুন ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ সোমবার (১৫ জুন) কারাগার থেকে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।    

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা আসামি করে ওয়ারী থানায় মামলাটি দায়ের করেন। 

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। 


বাংলাদেশ এর আরও খবর