img

৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে চলতি সপ্তাহে

প্রকাশিত :  ১৭:৩০, ০৪ এপ্রিল ২০২৬

৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে চলতি সপ্তাহে

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। কোম্পানি ৫টি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে সেগুলো হলো- প্রাইম ব্যাংক, লিন্ডে বিডি, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক।

এছাড়া, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় নিচে তুলে ধরা হলো-

৫ এপ্রিল

দুপুর আড়াইটায় মিরাকেল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা।

বিকাল ৩টায় প্রাইম ব্যাংকের বোর্ড সভা।

৮ এপ্রিল

বিকাল ৩টায় শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা।

বিকাল পৌনে ৪টায় লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বোডসভাবাংলাদেশ অর্থনীতি

৯ এপ্রিল

বিকাল ৩টায় সিটি ব্যাংকের বোর্ড সভা

img

আরো ১১ কোম্পানি জানাল ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ

প্রকাশিত :  ১২:২২, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪২, ১৯ এপ্রিল ২০২৬

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১১টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।

কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, আনলিমা ইয়ার্ন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), জেএমআই হসপিটাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক ।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও হাইডেলবার্গ সিমেন্ট প্রথম প্রান্তিক এবং রংপুর ফাউন্ড্রি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, জেএমআই হসপিটাল, এএমসিএল (প্রাণ) ও আনলিমা ইয়ার্ন তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ:

২৩ এপ্রিল, (বৃহস্পতিবার):  হাইডেলবার্গ সিমেন্ট, বিকাল ৩:১৫ টায়।

                                             সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিকাল ৪:০০ টায়।

২৫ এপ্রিল (শনিবার):   আনলিমা ইয়ার্ন, দুপুর ১২:০০ টায়।

২৭ এপ্রিল ( সোমবার): এনসিসি ব্যাংক, দুপুর ২:৫০ টায়।

                                    এএমসিএল (প্রাণ), বিকাল ৩:০০ টায়

                                    রংপুর ফাউন্ড্রি, বিকাল ৪:০০ টায়

২৮ এপ্রিল (মঙ্গলবার): ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিকাল ৩:০০ টায়

                                    জেএমআই হসপিটাল, বিকাল ৪:০০ টায়

২৯ এপ্রিল ( বুধবার):  মেঘনা কনডেন্স মিল্ক : দুপুর ২:৩৫ টায়

                                  মেঘনা পেট, বিকেল ৩:০০ টায়

৩০ এপ্রিল ( বৃহস্পতিবার): মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : দুপুর ২:৪৫ টায়

অর্থনীতি এর আরও খবর