img

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৯:২০, ০৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫০, ০৩ মে ২০২৬

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৩ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে কারো মনে কোনো সংশয়ের কারণ নেই।

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই জনপ্রশাসনের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। তাদের সততা, কর্মদক্ষতা ও দায়বদ্ধতার ওপর সরকারের কার্যক্রমের সাফল্য অনেকাংশে নির্ভরশীল। দীর্ঘদিন জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনের প্রত্যাশায় থাকা সাধারণ মানুষ সরকারের প্রতিটি কাজে সেই আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন দেখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

সুশাসনকে রাষ্ট্র পরিচালনার মূলভিত্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, এর জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং জবাবদিহিতা। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা, সরকারি সেবা হয়রানিমুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মোবাইল কোর্ট পরিচালনাকে আরও কার্যকর, নিয়মিত ও দৃশ্যমান করার পাশাপাশি খাদ্যে ভেজালের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে জনপ্রশাসনের কর্মকর্তাদেরও নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনপ্রশাসনকে আরও সময়োপযোগী, দক্ষ ও স্বচ্ছ করে তোলা সম্ভব। তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়েও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

'সবার আগে বাংলাদেশ' — এই মনোভাব নিয়ে দেশের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১১:২৬, ১৩ মে ২০২৬

সারা দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দপ্তর জানিয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও এক হাজার ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে দুইজন ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও এক হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে।

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

গাজীপুরে ৫ খুন : ময়নাতদন্তে উঠে এলো নৃশংস হত্যার ভয়াবহ চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৩ হাজার ৮৩২ জন ছাড়পত্র পেয়েছেন।