img

ঈদে আসছে ‘বনলতা সেন’

প্রকাশিত :  ০৯:২৩, ১৬ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২৪, ১৬ মে ২০২৬

ঈদে আসছে ‘বনলতা সেন’

পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত নতুন সিনেমা ‘বনলতা সেন’ ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় যোগ হতে যাচ্ছে ।  শুক্রবার (১৫ মে) বিকালে ছবিটির একটি পোস্টার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পরিচালক।

পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, না, এ কোনো যন্তরমন্তরের ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।

জানা গেছে, কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে, এক বিশালাকৃতির ফটক, যার দরজার ওপর শোভা পাচ্ছে ময়ূরের পেখম সদৃশ একটি বিশাল রাজমুকুট।  দরজার বড় একটি চাবির ছিদ্রে এক ব্যক্তিকে উঁকি দিচ্ছেন। 

সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও খাইরুল বাশার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।

‘উনপঞ্চাশ বাতাস’ এর পর এটি পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় চলচ্চিত্র। ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত ছবিটি গত ১২ এপ্রিল সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিপত্র পেয়েছে।

জাতীয় এর আরও খবর

img

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

প্রকাশিত :  ১২:৪৪, ১৮ জুন ২০২৬

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি মাথা নত করে সম্মান প্রদর্শনের প্রচলিত রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ বিষয়ে তিনি সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে এই সিদ্ধান্ত দেন স্পিকার। তিনি বলেন, ‘জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে সংসদে প্রবেশ করার বা সংসদকক্ষ ত্যাগ করার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগ করার সময় কোনো সদস্য সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। অষ্টম সংসদে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।

তিনি বলেন, আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটি সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করে, যা পরে সংসদে বিবেচিত ও গৃহীত হয়। এর মধ্যে ২৬৭ (১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেহেতু আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’

এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনুরোধ জানান।

তিনি আপত্তি তুলে বলেছিলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর এই রীতি ইসলামের সঙ্গে ‘সাংঘর্ষিক’ এবং তা ‘শিরকের কাছাকাছি চলে যায়’। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, সংসদের কার্যপ্রণালি বিধি দেখে বিষয়টি পরে সংসদকে জানানো হবে।


 


জাতীয় এর আরও খবর