img

হরমুজ প্রণালি পাহারা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অর্থ পাবে: ট্রাম্প

প্রকাশিত :  ১৫:৪৪, ১৩ জুলাই ২০২৬

হরমুজ প্রণালি পাহারা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অর্থ পাবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, প্রণালি পাহারা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অর্থ পাবে।

সোমবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ওয়াশিংটন এই প্রণালির অভিভাবক হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এত দিন বিনা পয়সায় এটি পাহারা দিয়ে আসছিল। এখন ধনী দেশগুলোর কাছে থেকে এর ক্ষতিপূরণ বা খরচ তুলে নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি পাহারা দেওয়ার জন্য আমরা মূল্য পাব, অনেক অর্থ। তবে এই অর্থ নেওয়া হবে শুধু নিজেদের লোককে ঝুঁকিতে ফেলার বিনিময় হিসেবে।’

গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরুর পর সোমবার সবচেয়ে ভয়াবহ পাল্টাপাল্টি হামলার সাক্ষী হয়েছে মধ্যপ্রাচ্য। এমন সময়ে ট্রাম্প হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করলেন। নতুন করে সংঘাত শুরু হওয়ায় বর্তমানে প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে।

সোমবারের সাক্ষাৎকারে ট্রাম্প ইরানি আলোচকদের কৌশল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে আলোচনায় যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, ইরানিরা সেগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা প্রণালিটির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের কাছে কিছু নেই, তারা কিছুই পায়নি। গতকাল তাদের ১১ ঘণ্টার একটি বৈঠক ছিল। সবকিছুতেই সম্মত হয়েছিল। কিন্তু তারা কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর আবার ফোন করে জানায়, দু-একটি বিষয় পরিবর্তন করতে হবে।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যতবারই অপরপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, তেহরানও ততবার অঙ্গীকার থেকে সরে এসেছে। তা সত্ত্বেও উত্তেজনা কমাতে কাতার, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’

প্রকাশিত :  ০৬:১৭, ১৫ নভেম্বর ২০২৬

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট তাঁর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহুর এই উদ্যোগকে ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

গাদি আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা। তিনি নেতানিয়াহুর বিরোধী হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর তাকে এ দায়িত্ব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটা সর্বশেষ ধাপ্পাবাজি। সরকার গঠন নিয়ে আলোচনার সময় আগেই নির্ধারিত হয়েছে। এখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বলছেন। অথচ তিনি নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কলঙ্কিত করছেন।’ঘড়ি কিনুন

আইজেনকট আরও বলেন, ‘এই কৌশল আমার সঙ্গে খাটবে না।’

এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। লিকুদ পার্টির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে তা ‘ইরানের হুমকিকে চিরতরে নির্মূল’ করতে পারবে। তার দাবি, তা না হলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।ঘড়ি কিনুন

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চান আইজেনকট। এ ক্ষেত্রে তাকে সমর্থনের কথা জানিয়েছে এবারের নির্বাচনে ভালো ফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো। তবে মতাদর্শিক বিরোধ থাকা সত্ত্বেও আইজেনকট আগে বলেছিলেন, সরকার গঠনের জন্য তিনি আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে আইজেনকটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

নির্বাচনের পর সরকার গঠনে তৎপরতা শুরু করে দুই পক্ষই। নিয়ম অনুযায়ী, ৮ নভেম্বর আইজেনকটকে নতুন জোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে।

আন্তর্জাতিক এর আরও খবর